হোম > রাজধানী

সংখ্যালঘু নারীদের সুরক্ষা ও বৈষম্য রোধে কঠোর আইন প্রয়োগের আহ্বান বিশিষ্টজনদের

স্টাফ রিপোর্টার

বাংলাদেশে ধর্মীয় সংখ্যালঘু নারীদের সার্বিক নিরাপত্তা নিশ্চিতকরণ, সামাজিক অধিকার রক্ষা এবং নীতি-নির্ধারণী পর্যায়ে সম-অধিকার ও সম-মর্যাদা প্রতিষ্ঠার জোরালো আহ্বান জানিয়েছেন বিশিষ্টজনেরা। একই সঙ্গে সংখ্যালঘু নারীদের প্রতি সব ধরনের বৈষম্য ও নির্যাতন প্রতিরোধে কঠোর আইন প্রয়োগের পাশাপাশি সামাজিক সচেতনতা বৃদ্ধির ওপরও বিশেষ গুরুত্বারোপ করেছেন তারা।

শনিবার জাতীয় প্রেস ক্লাবের জহুর হোসেন চৌধুরী হলে বাংলাদেশ মহিলা ঐক্য পরিষদের উদ্যোগে আয়োজিত ‘ধর্মীয় সংখ্যালঘু নারীর অধিকার ও নিরাপত্তা: প্রেক্ষিত বাংলাদেশ’ শীর্ষক আলোচনা সভায় বক্তারা এ কথা বলেন।

সভায় মূল প্রবন্ধ উপস্থাপন করেন জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ের অধ্যাপক সুমনা গুপ্ত।

বক্তারা বলেন, ধর্মীয় সংখ্যালঘু নারীদের অধিকার ও নিরাপত্তা নিশ্চিত করতে রাষ্ট্রীয় ও সামাজিকভাবে কার্যকর উদ্যোগ গ্রহণ করা জরুরি। তাদের প্রতি বৈষম্য ও নির্যাতনের ঘটনা প্রতিরোধে বিদ্যমান আইনের যথাযথ প্রয়োগ নিশ্চিত করার পাশাপাশি সমাজে সচেতনতা তৈরি করতে হবে। একই সঙ্গে রাষ্ট্রীয় নীতি-নির্ধারণী পর্যায়ে তাদের সম-অধিকার ও সম-মর্যাদা প্রতিষ্ঠা করা সময়ের দাবি।

আলোচনা সভায় উপস্থিত ছিলেন বাংলাদেশ সুপ্রিম কোর্টের অবসরপ্রাপ্ত বিচারপতি কৃষ্ণা দেবনাথ, বাংলাদেশ মহিলা পরিষদের সভাপতি ডা. ফওজিয়া মোসলেম, বাংলাদেশ হিন্দু বৌদ্ধ খ্রিস্টান ঐক্য পরিষদের প্রেসিডিয়াম সদস্য অ্যাডভোকেট সুব্রত চৌধুরী, বিশিষ্ট চিকিৎসক ও গণমাধ্যম ব্যক্তিত্ব ডা. আবদূন নূর তুষার, বাংলাদেশ পূজা উদযাপন পরিষদের উপদেষ্টা জয়ন্ত সেন দীপু এবং বাংলাদেশ হিন্দু বৌদ্ধ খ্রিস্টান ঐক্য পরিষদের সভাপতি নির্মল রোজারিও প্রমুখ।

আতাউস সামাদ ছিলেন স্বাধীন সাংবাদিকতার বিরল প্রতীক, স্মরণসভায় বক্তারা

ডেঙ্গু প্রতিরোধে সমাজের সর্বস্তরের মানুষের অংশগ্রহণ জরুরি: ডিএসসিসি প্রশাসক

ধানমন্ডিতে আ.লীগের ঝটিকা মিছিল থেকে ককটেল বিস্ফোরণ, আটক ৪

জাতিসংঘে তারেক রহমানের বক্তব্যে শান্তি, মানবতা ও সমমর্যাদার বার্তা: রিজভী

কেরানীগঞ্জে ককটেল তৈরির সরঞ্জাম ও ৯ হাজার মুখোশ উদ্ধার, গ্রেপ্তার ১

যাত্রাবাড়ীতে বিশেষ অভিযানে যুবলীগ নেতাসহ গ্রেপ্তার ১৬

কেরাণীগঞ্জ কারাগারে অসুস্থ কয়েদির ঢামেকে মৃত্যু

বুড়িগঙ্গায় ডুবে যাওয়া দুই শিশুর লাশ উদ্ধার

মামুনুল হকের ‘জুলাই কেন আমাদের লড়াই’ নিয়ে বুক রিভিউ প্রতিযোগিতা

ঝালমুড়ি বিক্রেতার ছুরিকাঘাতে পোশাকশ্রমিকের মৃত্যু