হোম > রাজধানী

শবে মেরাজে রাষ্ট্রীয় ছুটি ঘোষণার দাবিতে শোভাযাত্রা

স্টাফ রিপোর্টার

রাজধানীতে শবে মেরাজে রাষ্ট্রীয় ছুটি ঘোষণার দাবিতে বিশ্ব সুন্নি আন্দোলনের শোভাযাত্রা অনুষ্ঠিত হয়েছে।

সোমবার দুপুরে রাজধানীর জাতীয় প্রেসক্লাবের সামনে সত্য ও জীবনের উপলব্ধির জন্য শবে মেরাজের তাৎপর্য তুলে ধরার লক্ষ্যে বিশ্ব সুন্নি আন্দোলনের উদ্যোগে আয়োজিত মানববন্ধন, আনন্দ র‌্যালি ও সমাবেশে এ দাবি জানান বক্তারা।

এসময় প্রধান অতিথির বক্তব্য রাখেন ইনসানিয়াত বিপ্লবের চেয়ারম্যান আল্লামা ইমাম হায়াত। বলেন, মহান মেরাজ শরীফ দয়াময় আল্লাহতাআলার সাথে আমাদের মহান প্রিয়নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়া আলিহী ওয়া সাল্লামের মোবারক প্রত্যক্ষ সাক্ষাত।

তিনি আরও বলেন, মেরাজে নবীজির (সা.) সঙ্গে প্রত্যক্ষ সাক্ষাতের মাধ্যমে আল্লাহতালার স্বয়ং প্রকাশ ঘটে, যা সমগ্র সৃষ্টির জন্য অসীম রহমত। এর শুকরিয়া না হলে নাফরমানি হবে। তবে রমজান ও কোরবানির ঈদের মতো ঈদে মেরাজ হুকুমগত নির্ধারিত ঈদ নয়। ঈমানি হৃদয়ের ঈদ, যার সঙ্গে অন্য কোনও বিষয়ের তুলনা চলে না। এসময় শবে মেরাজে রাষ্ট্রীয় ছুটি ঘোষণার দাবি জানান তিনি।

জেডিপির প্রথম রাজনৈতিক পর্ষদে স্থান পেলেন ৭ নেতা

ঢাকা-রংপুর চিড়িয়াখানা আধুনিকায়নে ৩৩৩ কোটি টাকার প্রকল্প

চীনের গুয়াংজুতে প্রথম বিদেশি কার্যালয় চালু করল ইনভেস্ট বাংলাদেশ

কড়াইল বস্তিতে আগুন, ধোঁয়ায় তরুণের মৃত্যু

কেরানীগঞ্জে ফাতাহ ইন্টারন্যাশনাল একাডেমির আনুষ্ঠানিক উদ্বোধন

নতুন বাংলাদেশে শ্রমিকদের অধিকার থেকে কাউকে বঞ্চিত করা যাবে না

ডিএমপির অভিযানে ২৪ ঘণ্টায় গ্রেপ্তার ৪৭৮

শ্যামলীতে চাঁদা না পেয়ে রেস্টুরেন্টে তিন রাউন্ড গুলি

রাজধানীর কদমতলীতে ছুরিকাঘাতে স্যানিটারি মিস্ত্রি নিহত

উত্তর কাফরুলের মাদরাসায় জামায়াত আমিরের আর্থিক অনুদান হস্তান্তর