হোম > রাজধানী

রাজধানীতে ট্রাকের ধাক্কায় স্কুলছাত্রের মৃত্যু

আতিকুর রহমান নগরী

রাজধানীর শ্যামপুর শ্মশান ঘাট এলাকায় ট্রাকের ধাক্কায় ব্যাটারিচালিত অটোরিকশা আরোহী এক শিক্ষার্থীর মৃত্যু হয়েছে। এ দুর্ঘটনায় আহত হয়েছেন আরো একজন।

সোমবার দিবাগত রাত পৌনে বারোটার দিকে এ ঘটনা ঘটে। নিহত সিয়াম (১৬) ষষ্ঠ শ্রেণির শিক্ষার্থী ও কুমিল্লার বাসিন্দা জাহাঙ্গীর হোসেনের ছেলে। তারা রাজধানীর গেন্ডারিয়া গার্মেন্টস গলিতে পরিবারের সাথে থাকতেন।

জানা গেছে, বিজয় দিবস উপলক্ষে সোমবার দিবাগত রাতে চার বন্ধু অটোরিকশা নিয়ে ঘুরতে বের হয়েছিল। এসময় এ দুর্ঘটনা ঘটে।

এ ঘটনার সত্যতা নিশ্চিত করে শ্যামপুর থানার উপ-পরিদর্শক (এসআই) মো. শাহআলম বলেছেন, ট্রাকটিকে জব্দ করে চালক আব্দুল কাদেরকে আটক করা হয়েছে। এ ব্যাপারে থানায় একটি মামলা করা হয়েছে। আইনি প্রক্রিয়া শেষে রাত আড়াইটার দিকে নিহতের মরদেহ ময়না তদন্তের জন্য ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে নেয়া হয়েছে।

যাত্রাবাড়ীতে চার বিদেশি পিস্তল ও ১২ গুলি উদ্ধার, আটক ৬

যাত্রাবাড়ীতে মাছ ব্যবসায়ীকে কুপিয়ে টাকা-মোবাইল ছিনতাই

বাংলাদেশ বিক্রয় পেশাজীবী অ্যাসোসিয়েশনের জাতীয় সম্মেলন অনুষ্ঠিত

ট্রাফিক আইন লঙ্ঘনে ডিএমপির ১৪৯৩ মামলা

ছিনতাইয়ের প্রস্তুতিকালে চার ছিনতাইকারী গ্রেপ্তার

ঢাকা মহানগর প্রিন্টিং বাইন্ডিং শ্রমিক ইউনিয়নের নতুন কার্যালয় উদ্বোধন

ভুল চিকিৎসা ও অবহেলার প্রতিকারে যাত্রা শুরু করল ‘স্বাস্থ্যসেবা সুরক্ষা আন্দোলন’

ক্রীড়া ও তারুণ্যের শক্তিতে আধুনিক বাংলাদেশ গড়তে হবে: প্রযুক্তিমন্ত্রী

নতুন রাষ্ট্রপতিকে জবি উপাচার্যের অভিনন্দন

রাজধানীতে ফিলিং স্টেশনে ডাকাতির ঘটনায় ব্যবহৃত মোটরসাইকেল জব্দ