হোম > রাজধানী

বিমানবন্দরের পাশে রেস্টুরেন্টের আগুন নিয়ন্ত্রণ

স্টাফ রিপোর্টার

ছবি: সংগৃহীত

রাজধানীর হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরের পাশে উত্তরার সেন্টার পয়েন্ট শপিং মলের ৫ তলায় একটি রেস্টুরেন্টে অগ্নিকাণ্ডের ঘটনা ঘটেছে। খবর পেয়ে ফায়ার সার্ভিসের উত্তরা ও বিমানবন্দর ফায়ার স্টেশনের ছয়টি ইউনিট দ্রুত ঘটনাস্থলে পৌঁছে আগুন নিয়ন্ত্রণে কাজ শুরু করে। প্রায় ৩৫ মিনিটের চেষ্টায় দুপুর ১টা ৪০ মিনিটে আগুন নিয়ন্ত্রণে আসে। প্রাথমিকভাবে আগুনে হতাহতের কোনো তথ্য পাওয়া যায়নি।

বুধবার দুপুরে এ আগুন লাগার ঘটনা ঘটে। ফায়ার সার্ভিসের মিডিয়া সেলের কর্মকর্তা তালহা বিন জসিম জানান, দুপুর ১২টা ৪৫ মিনিটে আগুন লাগার খবর পেয়ে ইউনিটগুলো ঘটনাস্থলের উদ্দেশে রওনা দেয়। দুপুর ১টা ৫ মিনিটে ফায়ার সার্ভিসের সদস্যরা ঘটনাস্থলে পৌঁছান। স্টেশন থেকে ঘটনাস্থলের দূরত্ব ছিল প্রায় সাত কিলোমিটার।

তিনি জানান, ঘটনাস্থলে গিয়ে ফায়ার সার্ভিস সদস্যয়া দেখতে পান, ছয়তলা ভবনের পঞ্চম তলায় থাকা রেস্টুরেন্টের ভেতর থেকে ধোঁয়া বের হচ্ছে। আগুন যাতে ভবনের অন্য অংশে ছড়িয়ে পড়তে না পারে, সে জন্য ফায়ার সার্ভিসের সদস্যরা দ্রুত আগুন নিয়ন্ত্রণে অভিযান শুরু করেন। উত্তরা ও বিমানবন্দর ফায়ার স্টেশনের ছয়টি ইউনিট সমন্বিতভাবে কাজ করে আগুন নিয়ন্ত্রণে আনে। এরপর রেস্টুরেন্টের ভেতরে কোথাও আগুন বা তাপের উৎস অবশিষ্ট আছে কি না, তা পরীক্ষা করে দেখা হয়। পুরোপুরি নির্বাপণ নিশ্চিত করতে প্রায় এক ঘণ্টা পর দুপুর ২টা ৪০ মিনিটে কার্যক্রম শেষ করা হয়।

অগ্নিকাণ্ডের কারণ এবং ক্ষয়ক্ষতির পরিমাণ তাৎক্ষণিকভাবে জানা যায়নি।

বায়তুল মোকাররমে মাসব্যাপী ইসলামি বইমেলা শুরু শুক্রবার

‘বাচ্চাদের একটু ঘুম পাড়াই, তারপর মার’—শিকলে বাঁধা মুক্তার শেষ আকুতি

ডিএমপির অভিযানে গ্রেপ্তার ৫০২

ঢাকা উত্তরে এনসিপির মেয়র প্রার্থী আসিফ, দক্ষিণে পাটওয়ারী

ইমাম-খতীবদের কল্যাণে ঐক্যবদ্ধ কাজের প্রত্যয়

আদানি চুক্তির অনিয়মে কায়কাউসের বিরুদ্ধে দুদকের অনুসন্ধান

ফোন করে মেয়েকে হত্যার খবর দিল জামাতা, লাশ গোসলের সময় গ্রেপ্তার স্বামী

ডিএনসিসিতে ওয়াকিটকি কেনায় দুর্নীতির অভিযোগ, দুদকের অনুসন্ধান শুরু

রাজধানীতে ছাদে বৃষ্টিতে ভিজতে গিয়ে বজ্রপাতে তরুণের মৃত্যু

নেপালের ৫ হাজার বন্যার্ত পরিবারের পাশে আল-মারকাজুল