হোম > রাজধানী

তিতুমীর কলেজের শিক্ষার্থীদের সড়ক অবরোধে জনদুর্ভোগ

স্টাফ রিপোর্টার

টানা ৬ষ্ঠ দিনের মতো মহাখালী গুলশান লিংক রোড অবরোধ করে রেখেছেন তিতুমীর কলেজকে বিশ্ববিদ্যালয়ে রূপান্তরের দাবিতে আন্দোলনকারী শিক্ষার্থীরা। দাবি মানা না হলে আন্দোলন অব্যাহত বলে থাকবে বলে জানান আন্দোলনকারীদের অন্যতম মুখপত্র আলি আহমেদ।

সোমবার বেলা ১১ টাযর দিকে তিতুমীর কলেজের সামনের সড়কের উভয় পাশে বাঁশ ফেলে অবরোধ করেন আন্দোলনকারী শিক্ষার্থীরা। এ কারণে গুলশান মুখী এই সড়কের উভয় পাশে যান চলাচল বন্ধ হয়ে যায়।

দ্রুত সমস্যার সমাধান করার আহ্বান জানিয়ে আন্দোলনকারী একাধিক শিক্ষার্থী সরকারের উদ্দেশ্যে বলেন, ঢাকা উত্তর সিটি কর্পোরেশনের গুরুত্বপূর্ণ সড়ক এবং রেলপথ অবরোধে আমাদের বাধ্য করবেন না।

সরেজমিন দেখা যাচ্ছে, রাস্তা বন্ধ থাকার কারণে জনসাধারণের তীব্র ভোগান্তি হচ্ছে। বিশেষ করে নারী শিশু বৃদ্ধদের অবর্ণনীয় দুর্ভোগ পোহাতে হচ্ছে।

বনানী থানার ওসি রাসেল সারওয়ার জানান, বেলা ১১ টার পর থেকে তিতুমীর কলেজের সামনের সড়কে যানবাহন চলাচল বন্ধ আছে।

শাহজালালে সেই মাহদীকে আটকে দিল ইমিগ্রেশন

ডেমরা রোডে বৃক্ষ রোপণ করলেন বিএনপি নেতা নবীউল্লাহ নবী

জিয়া উদ্যানে ডেঙ্গু সচেতনতা ক্যাম্প উদ্বোধন করলেন সেলিম উদ্দিন

ডিএমপির অভিযানে গ্রেপ্তার ৫২৮, মামলা ৫৩

ঢাকায় হত্যা, নীলফামারিতে মাটির নিচ থেকে মিলল কার্টনবন্দি লাশ

শনির আখড়ায় ডিএসসিসি ও বিএনপির যৌথ উচ্ছেদ অভিযান

ফুটপাত দখলমুক্ত করতে ডেমরায় অভিযান, বিএনপি নেতাকর্মীদের সহায়তা

১৬৮ পূজামণ্ডপে ডিএসসিসির ১৯ লাখ ৮০ হাজার টাকা অনুদান

মিরপুরে ১০৫ চাকু জব্দ, পিস্তল-গুলিসহ গ্রেপ্তার ২

চার দিনে ৪১ ‘চাঁদাবাজ’ গ্রেপ্তার