হোম > রাজধানী

ক্ষতিকর কসমেটিক উৎপাদন ও বিক্রি বন্ধে ডিএমপির অভিযান

স্টাফ রিপোর্টার

মানবদেহের জন্যে ক্ষতিকর কসমেটিক উৎপাদন ও বিক্রির দায়ে রাজধানীর উত্তরা দক্ষিণখান থানা এলাকায় মোবাইল কোর্ট পরিচালনা করেছে ঢাকা মেট্রোপলিটন পুলিশ (ডিএমপি)।

মিথ্যা প্রচারণা ও প্রতারণার অভিযোগে পরিচালিত মোবাইল কোর্ট ‘মাউন্টেন কনজ্যুমার লিমিটেড’ নামক একটি কোম্পানীকে এক লাখ টাকা জরিমানা করেছে। কোম্পানিটি 'অর্গানিক হেয়ার অয়েল’ নামে স্বাস্থ্যের জন্য ক্ষতিকর তেলসহ বিভিন্ন কসমেটিক পণ্য উৎপাদন ও বিক্রি করে আসছিল।

বৃহস্পতিবার ডিএমপির মিডিয়া বিভাগ থেকে এসব তথ্য জানানো হয়েছে।

জানা গেছে, বৃহস্পতিবার দুপুরে উত্তরা দক্ষিণখান থানা এলাকায় ডিএমপির নির্বাহী ম্যাজিস্ট্রেট ও সিনিয়র সহকারী সচিব মো. আল ইমরান এর নেতৃত্বে এবং দক্ষিণখান থানা পুলিশের সহযোগিতায় মোবাইল কোর্ট পরিচালিত হয়।

ডিএমপির নিয়মিত প্রক্রিয়ার অংশ হিসেবে মোবাইল কোর্ট চালানো হচ্ছে।

সড়ক দুর্ঘটনায় আহত প্রতিমন্ত্রী আবুল বারীকে দেখতে হাসপাতালে রিজভী

রূপনগরে নারীর অর্ধগলিত লাশ, গ্রেপ্তার ১

নোয়াখালী বিভাগ চাই বিক্ষোভ মিছিলে এমপি হান্নান মাসুদ

যতদিন রাজনীতিতে থাকবো ততদিন সাধারণ মানুষের পাশে থাকবো: হাবিবুর রশিদ

ডেমরায় ইট দিয়ে আঘাত করে অটোচালককে হত্যা

অবৈধ দখল-ভরাটে অস্তিত্ব হারাচ্ছে কেরানীগঞ্জের সিরাজনগর বিল

চিকিৎসাসেবায় বিশেষ ছাড়, ইবনে সিনার সঙ্গে রমনা সমাজকল্যাণ সোসাইটির সমঝোতা

কওমি ও সাধারণ শিক্ষায় শিক্ষিত তরুণদের নিয়ে ‘বাংলাদেশ কওমি যুব ফোরাম’

ডাকাত দলে ছিলেন র‍্যাবের সদস্য, অস্ত্র-ওয়াকিটকি-হ্যান্ডকাফসহ আটক ৫

ঘুমের ওষুধে নিস্তেজ, ইটের আঘাতে মৃত্যু—তারপর স্ত্রীর আত্মসমর্পণ