হোম > রাজধানী

খিলগাঁওয়ে মামার মারধরে ভাগ্নের মৃত্য

স্টাফ রিপোর্টার

রাজধানীর খিলগাঁও মেরাদিয়া মধ্যপাড়া এলাকায় মামার মারধরে ভাগ্নে সুমন কাজী (৪৫) নামের এক কাঁচামাল ব্যবসায়ী নিহত হয়েছে।

মঙ্গলবার সকাল সাড়ে আটটার দিকে গুরুতর আহত অবস্থায় তাকে উদ্ধার করে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে নিয়ে আসলে কর্তব্যরত চিকিৎসক মৃত ঘোষণা করেন।

নিহতের ভাই আলমগীর কাজী জানান, আমার ভাই কাঁচামাল ব্যবসায়ী ছিলেন। সকালে মামা মোস্তফার পরিবারসহ পাঁচজন মিলে তাকে বেধড়ক মারধর করে গুরুতর জখম করেন। পরে আমরা আহত অবস্থায় তাকে উদ্ধার করে স্থানীয় একটি হাসপাতালে নিয়ে যাওয়া হয়। পরে উন্নত চিকিৎসার জন্য ঢাকা মেডিকেলে নিয়ে আসলে চিকিৎসক ভাইকে মৃত ঘোষণা করেন।

তিনি জানান, কি কারণে আমার ভাইকে মারধর করেছে এ বিষয়ে আমি এখন কিছু বলতে পারব না। এইভাবে একটা মানুষকে মেরে ফেলতে পারে। আমরা এই হত্যাকাণ্ডের বিচার চাই।

তিনি আরও জানান, আমাদের গ্রামের বাড়ি বরিশাল জেলার মুলাদী উপজেলায়। নিহতের বাবার নাম ইসমাইল কাজী। খিলগাঁও মেরাদিয়া মধ্যপাড়া এলাকায় পরিবার নিয়ে থাকতেন। আমার ভাইয়ের এক ছেলে এক মেয়ে এবং আমরা তিন ভাই এক বোন।

ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালের পুলিশ ক্যাম্পের ইনচার্জ (পরিদর্শক) মো. ফারুক মৃত্যুর বিষয়টি নিশ্চিত করেছেন। তিনি জানান, মরদেহ ময়নাতদন্তের জন্য হাসপাতালের মর্গে রাখা হয়েছে। বিষয়টি সংশ্লিষ্ট থানার পুলিশকে অবগত করা হয়েছে।

বকেয়া বেতনের দাবিতে মিরপুরে পোশাককর্মীদের সড়ক অবরোধ

গ্রিন ও ক্লিন সিটির বিষয়ে ছয় প্রশাসককে প্রধানমন্ত্রীর নির্দেশ

ডিএসসিসি প্রশাসক হিসেবে দায়িত্ব গ্রহণ করলেন আবদুস সালাম

সন্ত্রাস-চাঁদাবাজ-মাদক নির্মূলে কোনো আপস নয়

ডিআরইউ ডিবেটিং ক্লাবের আহ্বায়ক জসিম, সদস্য সচিব আরিফ

শাহবাগে চালককে অচেতন করে অটোরিকশা চুরি

শ্যামপুরে ‘রড চুরি’র জেরে গণপিটুনিতে নিহত ১

হাজারীবাগে গ্যাস লিকেজ থেকে আগুন, দগ্ধ ৪

ডিএনসিসির প্রশাসক হলেন শফিকুল ইসলাম

স্বর্ণ-টাকা নিয়ে পালান বিলকিস: পিবিআই