হোম > রাজধানী

মিরপুর মিল্লাত ক্যাম্পে পানির দাবিতে অবস্থান কর্মসূচি

স্টাফ রিপোর্টার

রাজধানীর মিরপুর -১১ নাম্বার মিল্লাত ক্যাম্পে গত পাঁচ মাস যাবত পানি সরবরাহ বন্ধ। ওয়াসা মড্স জোন- ১০ অফিসে অভিযোগ করেও কোন প্রতিকার না পাওয়ায় রোববার দুপুরে বিহারি ক্যাম্পবাসি সড়কে অবস্থান কর্মসূচি পালন করেছে।

এ সময় প্রতিবাদ সমাবেশে বাংলাদেশী বিহারী পুনর্বাসন সংসদ (বিবিআরএ) এর মিল্লাত ক্যাম্প শাখার ভারপ্রাপ্ত সম্পাদক মোহাম্মদ সনু এর সভাপতিত্বে কর্মসূচিতে প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন ন্যাশনাল আওয়ামী পার্টি বাংলাদেশ (ন্যাপ বাংলাদেশ) এর মহাসচিব নেয়াজ আহমদ খান।

তিনি তার বক্তব্যে বিহারিদের অবহেলা করায় ক্ষোভ প্রকাশ করেন এবং ওয়াসার নিকট আগামী ২৪ ঘন্টায় পানি সরবরাহের দাবি জানান। কর্মসূচি চলাকালীন সেখানে উপস্থিত হন ওয়াসার জোনাল নির্বাহী প্রকৌশলী এরশাদুল হক। তিনি তার বক্তব্যে বলেন যে, এই এলাকায় আমি নতুন। আমি দেখেছি ও শুনেছি। তিনি বিহারী ক্যাম্পবাসীদের দ্রুত পানি সরবরাহের আশ্বাস দেন।

নির্বাহী প্রকৌশলী বক্তব্য দেওয়ার সময় কয়েকজন ক্যাম্পাস তাদের বক্তব্যে পানি সরবরাহে ওয়াসার দুর্নীতি বন্ধের আহ্বান জানান।

উর্দুভাষী ক্যাম্পবাসিরা জানান যে, করোনার সময় ওয়াসার নতুন লাইন বসানোর সময় স্থানীয় মাস্তানদের চক্রান্তে বিহারী ক্যাম্পে পানির লাইন বসানো হয়নি। তখন যারা ওয়ার্ড কাউন্সিলর ও তাদের লোকজনকে মোটা অংকের টাকা দিয়েছে তাদের বাড়িতেই পানি সংযোগ পৌঁছেছে। ২০ হাজার লোকের বসতি মিল্লাত ক্যাম্পে কোন পানির লাইন স্থাপন করেনি ঢাকা ওয়াসা।

দুপুরে প্রখর রৌদ্রের মধ্যে ক্যাম্পবাসিরা এই প্রতিবাদ কর্মসূচি পালন করেছেন।

শাহবাগে আকস্মিক পরিচ্ছন্নতা অভিযানে ৯ ব্যবসায়ীকে জরিমানা, ডাস্টবিন বিতরণ

ফ্যাসিবাদী জনকণ্ঠকে জবাবদিহিতার আওতায় আসতে বাধ্য করা হবে

মেট্রোরেলের লাইনে বিড়াল, ট্রেন চলাচল বন্ধ হওয়ায় ভোগান্তিতে পড়েন যাত্রীরা

রাজধানীতে মুষলধারে বৃষ্টি, তাপমাত্রা কমলেও বেড়েছে ভোগান্তি

রক্তদাতা দিবস উপলক্ষে রাজধানীতে বর্ণাঢ্য সাইকেল র‍্যালি

ছিনতাইকারীর টানে রিকশা থেকে পড়ে আহত নারীর মৃত্যু

সীমান্তে হত্যা ও পুশ-ইনের প্রতিবাদে মিরপুরে গণমিছিল

রাজধানীতে প্রকাশ্যে গুলিবিদ্ধ ‘কাইল্লা পলাশ’

সড়ক দুর্ঘটনায় গুরুতর আহত নিরাপদ সড়ক আন্দোলনের মহাসচিব

আদ্-দ্বীন হাসপাতালে পুলিশ মোতায়েন