হোম > রাজধানী

পল্লবীতে ছিনতাইকারীর ছুরিকাঘাতে যুবকের মৃত্যু

স্টাফ রিপোর্টার

প্রতীকী ছবি

রাজধানীর পল্লবীতে ছিনতাইকারীর ছুরির আঘাতে এক আহত যুবকের চিকিৎসাধীন অবস্থায় মৃত্যু হয়েছে। এ ঘটনায় সন্দেহভাজন ২ জনকে গ্রেপ্তার করেছে পুলিশ।

নিহতের যুবকের নাম সজীব হোসাইন (২২)। তিনি পেশায় তিনি গেঞ্জি বিক্রেতা।

সত্যতা নিশ্চিত করেছেন পল্লবী থানার এসআই রাশেদ আহমেদ স্বাধীন।

নিহতের মামাতো বোন শারমিন জানান, গত বুধবার ভোর সাড়ে চারটার দিকে পল্লবীর কাইল্লার বস্তি এলাকায় কয়েকজন ছিনতাইকারীর সজিবকে পিঠে ও বুকে ছুরিকাঘাতে আহত করে তার কাছ থেকে মোবাইল ফোন নিয়ে যায়। পরে স্বজনরা তাকে উদ্ধার করে প্রথমে শহীদ সোহরাওয়ার্দী হাসপাতাল, সেখানে প্রাথমিক চিকিৎসার শেষে বাসায় নিয়ে যান।

পরবর্তীতে তার অবস্থার অবনতি হলে ১০ সেপ্টেম্বর ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করেন। সেখানে চিকিৎসাধীন অবস্থায় আজ সোমবার মারা যান।

পুলিশ জানায় নিহতের লাশ ময়নাতদন্তের জন্য ঢাকা মেডিকেল কলেজ হাসপাতাল মর্গে রাখা হয়েছে। এ ঘটনায় জুয়েল, ও জয় নামে দুজনকে গ্রেপ্তার করা হয়েছে।

নিহত সজীব হোসাইন মিরপুর ১০ নম্বর, এ - ব্লক, বেনারশি পল্লী ওয়াপদা বিল্ডিং এলাকায় পরিবারের সাথে থাকতেন। তার বাবার নাম মৃত সেলিম হোসাইন। দুই ভাই মধ্যে সে ছিল বড়। সে এক ছেলের বাবা ছিল।

চলন্ত ট্রেনের ছাদে যুবককে ছুরিকাঘাত, টাকা-মোবাইল ছিনতাই

ঐতিহ্যের গল্পে শেষ ‘হৃদয়ে ঢাকা ৪১৬’

অপরাধমুক্ত সমাজ গঠনে ইমাম-মসজিদের ভূমিকা অপরিসীম

জামায়াতের মেয়র প্রার্থী সাদিক কায়েমকে নাসীরুদ্দীন পাটোয়ারীর অভিনন্দন

ঢাকার প্রবেশপথে ব্লক চেক জোরদারের নির্দেশ ডিএমপি কমিশনারের

তিন আন্তর্জাতিক রুটের যাত্রীদের ব্যাগেজে মিললো বিপুল পণ্য

নতুন সড়ক কেটে জনগণের টাকা অপচয় করতে দেওয়া হবে না: ডিএসসিসি প্রশাসক

ইসলামী ব্যাংকের সামনে দুই গ্রুপের সংঘর্ষ, আহত ৫৫

‘আমার দেশ’-এর পরিচয় ব্যবহার করে ডিএফপিতে, পরে হেলমেট নিয়ে উধাও

গুলশানে ককটেল বিস্ফোরণ: আ.লীগের ৯ নেতাকর্মী কারাগারে