হোম > রাজধানী

আগারগাঁওয়ে ককটেল বিস্ফোরণে সিএনজিচালক আহত

আমার দেশ অনলাইন

ফাইল ছবি

রাজধানীর আগারগাঁওয়ে ককটেল বিস্ফোরণে হাবিবুর রহমান (৬৫) নামে এক সিএনজিচালক আহত হয়েছেন।

শুক্রবার (২৭ নভেম্বর) রাত ১১টার দিকে আগারগাঁও পুলিশ বক্সের সামনে এ ঘটনা ঘটে।

আহত হাবিবুর রহমানের বাড়ি পটুয়াখালীর মির্জাগঞ্জ থানার বদপাড়া এলাকায়। তার বাবার নাম আলিমুদ্দিন ফালহান। বর্তমানে তিনি রাজধানীর মহাখালীর আইপিএইচ মন্দিরপাড়া এলাকায় থাকেন।

আহত সিএনজি চালকের ছেলে সুজন জানান, আগারগাঁও পুলিশ বক্সের সামনে দুর্বৃত্তদের ছোড়া ককটেল সিএনজিতে বিস্ফোরিত হলে এর স্প্লিন্টার আমার বাবার পিঠের পেছনের অংশ ও বাম হাতে লাগে। এতে তিনি আহত হন। পরে তিনি নিজ বাসায় চলে যান।

স্বজনেরা খবর পেয়ে প্রথমে তাকে স্থানীয় আয়েশা হাসপাতালে নিয়ে যান। পরে উন্নত চিকিৎসার জন্য রাত ১টা ২০ মিনিটে ঢাকা মেডিকেল কলেজ (ঢামেক) হাসপাতালের জরুরি বিভাগে নেওয়া হয়। বর্তমানে তিনি জরুরি বিভাগের ৪ নম্বর ওয়ার্ডে চিকিৎসাধীন রয়েছেন।

বিষয়টি নিশ্চিত করেন ঢামেক হাসপাতাল পুলিশ ক্যাম্পের ইনচার্জ পরিদর্শক মো. হাবিবুর রহমান।

তিনি জানান, আগারগাঁও এলাকা থেকে ককটেল বিস্ফোরণে আহত এক সিএনজি চালককে ঢামেক হাসপাতাল জরুরি বিভাগে নিয়ে আসা হয়েছে। বর্তমানে তিনি হাসপাতালের জরুরি বিভাগে চিকিৎসাধীন রয়েছেন।

মধ্যরাতে সচিবালয়ের পাশে দুটি ককটেল বিস্ফোরণ

কল রেকর্ড ও নাগরিকদের গোপন তথ্য বিক্রয় চক্রের এক সদস্য গ্রেপ্তার

রাজধানীর তিতুমীর কলেজের ছাত্রীনিবাসের ফটকে ককটেল বিস্ফোরণ

এমপি মিলনের উদ্বোধনে আগারগাঁও সরকারি আবাসিক কলোনির সংস্কার কাজ শুরু

সাভারে পার্কিং করা লাব্বাইক পরিবহনের বাসে আগুন

রাজধানীতে আবাসিক হোটেলের ম্যানেজারকে কুপিয়ে হত্যা

ডিএমপির অভিযানে গত ২৪ ঘণ্টায় গ্রেপ্তার ৫১৭

রাজধানীতে পৃথক স্থানে তিন বাসে আগুন

বাংলাদেশের সার্বভৌমত্ব নিয়ে ঔদ্ধত্যপূর্ণ বক্তব্য ও দখলের হুমকি গ্রহণযোগ্য নয়: বিডিপি চেয়ারম্যান

পুরান ঢাকার চকবাজারে প্লাস্টিকের গুদামে আগুন