হোম > রাজধানী

পয়ঃবর্জ্য ব্যবস্থাপনায় সমন্বিত উদ্যোগে কাজ করবে ওয়াসা, রাজউক ও ডিএনসিসি

বিশেষ প্রতিনিধি

গুলশান, বনানী এলাকার পয়ঃবর্জ্য ব্যবস্থাপনায় সমন্বিত ভাবে কাজ করবে ঢাকা ওয়াসা, রাজউক এবং ডিএনসিসি বলে জানিয়েছেন ডিএনসিসির প্রধান নির্বাহী কর্মকর্তা আবু সাঈদ মো. কামরুজ্জামান।

মঙ্গলবার বনানী লেকের পাড়ে কড়াইল বস্তি সংলগ্ন ঢাকা উত্তর সিটি কর্পোরেশন কর্তৃক নির্মিত সুষ্ঠ পয়ঃবর্জ্য ব্যবস্থাপনা প্ল্যান্ট পরিদর্শনকালে তিনি এসব কথা বলেন।

তিনি বলেন, বনানী ১১ নম্বর সড়কের ব্রিজ থেকে কড়াইল বস্তির দিকে যেতে লেকের পাড়ের যে রাস্তাটা রয়েছে এই রাস্তাটা রাজউকের সম্পত্তি তারা এখানে একটা ড্রেনেজ নির্মাণ করতে ডিএনসিসিকে অনুরোধ করেছে। ডিএনসিসি খুব দ্রুত সময়ের মধ্যে এই ড্রেনেজ নির্মাণ করা হবে।

ডিএনসিসির প্রধান নির্বাহী জানান, ইতোমধ্যে ইউনিসেফের সহায়তায় ডিএনসিসি তিনটি সুষ্ঠ পয়ঃবর্জ্য ব্যবস্থাপনা প্ল্যান্ট নির্মাণ করেছে এই মাসের মধ্যে এগুলো পরীক্ষামূলক কার্যক্রম শুরু করবে। কোনো প্রকারে রাসায়নিক দ্রব্য ছাড়া ন্যাচারবেজ এই প্রযুক্তি সঠিকভাবে কাজ করলে ডিএনসিসির বিভিন্ন এলাকায় আরও এইরূপ প্ল্যান্ট স্থাপন করা হবে।

তিনি শহরের বাড়িওয়ালাদের প্রতি অনুরোধ করেন তারা যেন তাদের বাড়ির পয়ঃবর্জ্য নিষ্কাশন সংযোগ সরাসরি সিটি কর্পোরেশনের স্টোম ড্রেনেজে যেনো না দেয়। যেসব জায়াগা ঢাকা ওয়াসার পয়ঃবর্জ্য নিষ্কাশন নেটওয়ার্ক নাই তারা যেন বাড়িতে পয়ঃবর্জ্য ব্যবস্থাপনা প্ল্যান্ট স্থাপন করে।

এসময় উপস্থিত ছিলেন ডিএনসিসির প্রধান প্রকৌশলী ব্রিগেডিয়ার জেনারেল মো. মঈন উদ্দিন, প্রধান বর্জ্য ব্যবস্থাপনা কর্মকর্তা কমডোর এ বি এম সামসুল আলম, ডিএনসিসির সংশ্লিষ্ট বিভাগের কর্মকর্তা এবং গুলশান-বনানী সোসাইটির প্রতিনিধিরা।

মামুনুল হকের ‘জুলাই কেন আমাদের লড়াই’ নিয়ে বুক রিভিউ প্রতিযোগিতা

ঝালমুড়ি বিক্রেতার ছুরিকাঘাতে পোশাকশ্রমিকের মৃত্যু

রাজধানীর তুরাগে মোটরসাইকেলের ধাক্কায় পথচারীর মৃত্যু

কেন্দ্রীয় কারাগারে অসুস্থ হাজতির ঢামেকে মৃত্যু

রাজধানীতে ২৪ ঘণ্টায় গ্রেপ্তার ৫৪৬, মামলা ৬২

মতিঝিলে ডিএমপির অভিযানে গ্রেপ্তার ৮৩

রাস্তা দখলমুক্তকরণ ও ডেঙ্গু প্রতিরোধে ডিএসসিসির অভিযান

স্পিড ব্রেকারে ঝাঁকুনি, লেগুনা থেকে পড়ে কিশোরের মৃত্যু

রাজধানীতে ট্রাকের ধাক্কায় মোটরসাইকেল আরোহী নিহত

চকবাজার শাহী মসজিদ চত্বরে খতমে নবুওয়ত মহাসম্মেলন সফল করতে মতবিনিময়