হোম > রাজধানী

অসহায়দের পাশে হাফেজ ইব্রাহীম

ডেস্ক রিপোর্ট

সুবিধাবঞ্চিত, পথকলি শিশু, বয়স্ক, ভাসমান, ছিন্নমূলদের মাঝে স্বাধীনতা দিবস থেকে এখনো পর্যন্ত ঈদ সামগ্রী বিলি করা হচ্ছে। বিশেষ করে ঈদের দিন সকাল সাতটায় মাওলানা ভাসানী স্টেডিয়ামের পেছনে পথকলিদের সেমাই, তেহারি, ভাত, মাছ, মাংস খাওয়ানো হয়। ঈদের পর ঐ একই জায়গাতে ভালো খাবার খাওয়ানো হয়। এই কর্মসূচি এখনো অব্যাহত আছে।

কেননা, পথকলিদের এই সময় পলিথিন এবং বোতল কেনা-বেচা বন্ধ থাকে। এই মানুষগুলোকে ঈদের দিন গোসল করানো হয়েছে, নতুন কাপড় পরানো হয়েছে। এই কাজ শুক্রবার পর্যন্ত অব্যাহত থাকবে বলে জানালেন হেফাজ্জুল কোরআন এর প্রতিষ্ঠাতা সেক্রেটারি ও এই কর্মসূচির পরিচালক হাফেজ মাওলানা মোহাম্মদ ইব্রাহীম।

তিনি আরো জানালেন, ১৯৭২ সালে ঢাকার রামপুরা ওয়াপদা পাওয়ার হাউজ সংলগ্ন মোহাম্মদীয়া দারুল উলুম মাদ্রাসা প্রতিষ্ঠা করে এই কাজ শুরু করেন। এরপর ধাপে, ধাপে পথকলি, ছিন্নমূল বোবা, অন্ধ, বেদে, হিজড়াদের নিয়ে কাজ করেন তিনি এবং এই কাজ এখনো অব্যাহত আছে।

হাফেজ মাওলানা মোহাম্মদ ইব্রাহীম জানালেন,‘আমার মৃত্যু পর্যন্ত এমন গরীব ও অসহায়দের সেবা দিয়ে যাব। আমার বাবা হায়দার আলী, মাতা ইছামতি, চাচা হাজী হাবিবউল্লাহ, চাচি মাছুমা খাতুন আমাকে সেবার কাজে উৎসাহিত করেছেন। বায়তুল মোকাররম মসজিদের খতিব মাওলানা ওবায়দুল হক ও আন্তর্জাতিক কারী ওবায়দুল্লাহ আমাদের সঙ্গে এই কাজে যেতেন ও উৎসাহ প্রদান করতেন।’

কানাডার জাল ভিসায় ১৮ লাখ টাকা আত্মসাৎ, গ্রেপ্তার ১

মোহাম্মদপুরে গুলি ও ছুরিকাঘাতে বাবা-ছেলে আহত

বিশ্বকাপের আদলে দল গঠন করে ফুটবল টুর্নামেন্টে মেতেছে শিক্ষার্থীরা

‘সুস্বাস্থ্যের জন্য ম্যারাথন’ স্লোগানে রমনায় রমনা সমাজকল্যাণ সোসাইটির আয়োজন

রাইদা ও ভিক্টর বাসের রেষারেষিতে প্রাণ গেল হেলপারের

ডিএমপির অভিযানে গত ২৪ ঘণ্টায় গ্রেপ্তার ৭৫৯

ঢাকায় ভারতীয় নাগরিক গ্রেপ্তার, ৪ কেজি কুশ উদ্ধার

উত্তরায় ফের পোশাক শ্রমিকদের সড়ক অবরোধ, যান চলাচল বন্ধ

আল্লামা নূরুল হক বটগ্রামীর ইন্তেকালে হেফাজতের গভীর শোক প্রকাশ

জবিতে পশু জবাই নিষিদ্ধ, প্রতিবাদে গরু ভোজের ঘোষণা শিক্ষার্থীদের