হোম > রাজধানী

মগবাজারে ‘সিনিয়র-জুনিয়র’ দ্বন্দ্বে দুই স্কুলছাত্রকে ছুরিকাঘাত

স্টাফ রিপোর্টার

ছবি: সংগৃহীত

রাজধানীর রমনা থানাধীন মগবাজার মোড়ে ‘সিনিয়র-জুনিয়র’ বিরোধের জেরে ছুরিকাঘাতে দুই স্কুলছাত্র আহত হয়েছে। বৃহস্পতিবার বিকেল সাড়ে ৪টার দিকে এ ঘটনা ঘটে।

আহতরা হলো— বিএম ফাউন্ডেশন স্কুল অ্যান্ড কলেজের সপ্তম শ্রেণির শিক্ষার্থী এম এম রেদোয়ান খায়ের রাজিম (১৫) ও একই স্কুলের অষ্টম শ্রেণির শিক্ষার্থী তাজভীর (১৫)।

ঘটনার পর রক্তাক্ত অবস্থায় তাদের উদ্ধার করে প্রথমে স্থানীয় আদ-দ্বীন হাসপাতালে নেওয়া হয়। পরে অবস্থার অবনতি হলে রাত ৭টার দিকে তাদের ঢাকা মেডিকেল কলেজ (ঢামেক) হাসপাতালে স্থানান্তর করা হয়।

চিকিৎসকরা জানান, আহতদের মধ্যে রাজিমের অবস্থা গুরুতর। তার পেটে ছুরিকাঘাত করা হয়েছে। অন্যদিকে তাজভীরের পায়ে জখম রয়েছে। রাজিম মগবাজার এলাকার আবুল খায়েরের ছেলে এবং তাজভীর একই এলাকার জসিম উদ্দিনের ছেলে।

আহতদের হাসপাতালে নিয়ে আসা সহপাঠী ও প্রত্যক্ষদর্শী তাহমিদুর রহমান অন্তর জানায়, সিনিয়র-জুনিয়র নিয়ে বিরোধের জেরে বুধবার (২৬ নভেম্বর) তাকেও মারধর করেছিল প্রতিপক্ষ। বৃহস্পতিবার বিকেলে মগবাজার মোড়ে বন্ধুরা মিলে কথা বলার সময় আল জায়েদ, সাফিনসহ ৫-৬ জনের একটি দল তাদের ওপর অতর্কিত হামলা চালায়। তারা রাজিম ও তাজভীরকে এলোপাতাড়ি ছুরিকাঘাত করে দ্রুত পালিয়ে যায়।

এদিকে সহপাঠীরা জানিয়েছে, একই ঘটনায় আদিত্য ও জাহেদ নামে আরও দুই শিক্ষার্থী আহত হয়েছে। তারা স্থানীয় ইনসাফ বারাকাহ হাসপাতালে চিকিৎসা নিচ্ছে।

ঢাকা মেডিকেল কলেজ হাসপাতাল পুলিশ ফাঁড়ির ইনচার্জ পরিদর্শক মো. ফারুক ঘটনার সত্যতা নিশ্চিত করে জানান, আহত দুই শিক্ষার্থীকে জরুরি বিভাগে চিকিৎসা দেওয়া হচ্ছে। বিষয়টি সংশ্লিষ্ট থানাকে অবগত করা হয়েছে এবং পুলিশ তদন্ত শুরু করেছে।

সড়ক দুর্ঘটনায় আহত প্রতিমন্ত্রী আবুল বারীকে দেখতে হাসপাতালে রিজভী

রূপনগরে নারীর অর্ধগলিত লাশ, গ্রেপ্তার ১

নোয়াখালী বিভাগ চাই বিক্ষোভ মিছিলে এমপি হান্নান মাসুদ

যতদিন রাজনীতিতে থাকবো ততদিন সাধারণ মানুষের পাশে থাকবো: হাবিবুর রশিদ

ডেমরায় ইট দিয়ে আঘাত করে অটোচালককে হত্যা

অবৈধ দখল-ভরাটে অস্তিত্ব হারাচ্ছে কেরানীগঞ্জের সিরাজনগর বিল

চিকিৎসাসেবায় বিশেষ ছাড়, ইবনে সিনার সঙ্গে রমনা সমাজকল্যাণ সোসাইটির সমঝোতা

কওমি ও সাধারণ শিক্ষায় শিক্ষিত তরুণদের নিয়ে ‘বাংলাদেশ কওমি যুব ফোরাম’

ডাকাত দলে ছিলেন র‍্যাবের সদস্য, অস্ত্র-ওয়াকিটকি-হ্যান্ডকাফসহ আটক ৫

ঘুমের ওষুধে নিস্তেজ, ইটের আঘাতে মৃত্যু—তারপর স্ত্রীর আত্মসমর্পণ