হোম > রাজধানী

বিভিন্ন অপরাধে জড়িত থাকায় রাজধানীতে গ্রেপ্তার ৪৬

স্টাফ রিপোর্টার

রাজধানীতে অপারেশন ডেভিল হান্ট ফেইজ-২ এর আওতায় অভিযান চালিয়ে বিভিন্ন অপরাধে জড়িত মোট ৪৭ জনকে গ্রেপ্তার করেছে ঢাকা মেট্রোপলিটন পুলিশের যাত্রাবাড়ী, বংশাল, শেরেবাংলা নগর, মুগদা, রূপনগর ও পল্টন মডেল থানা পুলিশ।

এর মধ্যে যাত্রাবাড়ী থানা ৮ জন, বংশাল থানা দুইজন, শেরেবাংলা নগর থানা চারজন, মুগদা থানা ১৫ জন, রূপনগর থানা ছয়জন ও পল্টন মডেল থানা ১২ জনকে গ্রেপ্তার করেছে।

শুক্রবার (২৩ জানুয়ারি) ডিএমপির মুখপাত্র মুহাম্মদ তালেবুর রহমান এ তথ্য জানান।

যাত্রাবাড়ী থানা সূত্রে জানা যায়, বৃহস্পতিবার (২২ জানুয়ারি) যাত্রাবাড়ী থানা পুলিশ অত্র থানাধীন বিভিন্ন অপরাধপ্রবণ এলাকায় অপারেশন ডেভিল হান্ট এর অংশ হিসেবে দিনব্যাপী অভিযান চালিয়ে ৭ জনকে গ্রেপ্তার করে। গ্রেপ্তারকৃতরা- আবুল কাশেম মিয়া (৩৫), আলমগীর হোসেন (৩৩), ওয়াসিম মাহমুদ (৩৬), আসাদ (৩৫), মো. রিপন (২৫), সাজু বেগম (৫৬), নিলয় (১৮), এ সময় তাদের হেফাজত হতে ৫,০০০ (পাঁচ হাজার) পিস ইয়াবা ট্যাবলেট উদ্ধার করা হয়।

বংশাল থানা পুলিশ দুইজনকে গ্রেপ্তার করে। গ্রেফতারকৃতরা হলো- শাকিব হোসেন (২৭) ও সিজান শেখ (১৯)। শেরেবাংলা নগর থানা পুলিশ চারজনকে গ্রেপ্তার করে।

গ্রেফতারকৃতরা হলো- রুবেল (৩০), ফিরোজ মিয়া (৫০), নাজমা (২৫) ও ইউসুফ (২৭)। মুগদা থানা পুলিশ ১৫ জনকে গ্রেপ্তার করে।

গ্রেফতারকৃতরা হলো- ফরিদ হাওলাদার (৩৩), আ. সালাম (৩৫), মো. জয় (২২) ও মো. খোকা মিয়া (৪৫) মো. গোলাম রাব্বী (২৬), শাহজাহান (৩৫), তরিকুল মহিমিন ওরফে শিমুল (৫৫), মো. বেল্লাল হোসেন (৩০), মো. আমির ইসলাম (২৩), মো. সজীব খান (২৫), আবু সাইদ তামিম (২৩), সানি দাস (২৪), আল আমিন হোসেন (১৯), মো. সাকিব (২২), মো. মাসুদ ওরফে কের কের মাসুদ (৪৩)।

রূপনগর থানা পুলিশ ছয়জনকে গ্রেপ্তার করে।

গ্রেফতারকৃতরা হলো- আলামিন (২৮), জাকির হোসেন আকবর (৪৫), সোহেল মিয়া (২৬), মুন্না খান (২৫), সুমন আলী (২৪), শাওন (২৫)। পল্টন মডেল থানা পুলিশ ১২ জনকে গ্রেফতার করে।

গ্রেফতারকৃতরা হলো- পবিত্র কুমার বড়ুয়া (৪৭), শান্ত (২০), হৃদয় আহম্মেদ (২২), মাসুম ওরফে লিটন (৪০), সজীব ওরফে সৈকত (২৫), শরীফ (২২), রাজন ওরফে পিচ্চি রাজন (২৭), সোহেল (৩০), হাসান (২৭), সিরাজ (১৯), শাওন ওরফে আমিনুল ওরফে জাকির (৩২), রিপন (৪২)।

জেডিপির প্রথম রাজনৈতিক পর্ষদে স্থান পেলেন ৭ নেতা

ঢাকা-রংপুর চিড়িয়াখানা আধুনিকায়নে ৩৩৩ কোটি টাকার প্রকল্প

চীনের গুয়াংজুতে প্রথম বিদেশি কার্যালয় চালু করল ইনভেস্ট বাংলাদেশ

কড়াইল বস্তিতে আগুন, ধোঁয়ায় তরুণের মৃত্যু

কেরানীগঞ্জে ফাতাহ ইন্টারন্যাশনাল একাডেমির আনুষ্ঠানিক উদ্বোধন

নতুন বাংলাদেশে শ্রমিকদের অধিকার থেকে কাউকে বঞ্চিত করা যাবে না

ডিএমপির অভিযানে ২৪ ঘণ্টায় গ্রেপ্তার ৪৭৮

শ্যামলীতে চাঁদা না পেয়ে রেস্টুরেন্টে তিন রাউন্ড গুলি

রাজধানীর কদমতলীতে ছুরিকাঘাতে স্যানিটারি মিস্ত্রি নিহত

উত্তর কাফরুলের মাদরাসায় জামায়াত আমিরের আর্থিক অনুদান হস্তান্তর