হোম > রাজধানী

সড়ক দুর্ঘটনায় আমার দেশ-এর মেশিন অপারেটর নিহত

স্টাফ রিপোর্টার

আমার দেশ-এর মেশিন অপারেটর মো. জালাল উদ্দিন ফকির। ফাইল ছবি

রাজধানীতে সড়ক দুর্ঘটনায় আমার দেশ-এর মেশিন অপারেটর মো. জালাল উদ্দিন ফকির (৬০) নিহত হয়েছেন (ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন)।

শুক্রবার রাত ৮টার দিকে তেজগাঁও শিল্পাঞ্চল থানাধীন ফায়ার সার্ভিসের স্টেশনের সামনে মর্মান্তিক এ দুর্ঘটনা ঘটে। এ ঘটনায় নিহতের সহকর্মীদের মধ্যে শোকের ছায়া নেমে আসে।

পুলিশ ও হাসপাতাল সূত্রে জানা গেছে, শুক্রবার রাতে তেজগাঁও শিল্পাঞ্চল থানাধীন ফায়ার সার্ভিসের স্টেশনের সামনে মোটরসাইকেলের ধাক্কায় আহত হন জালাল। পরে পথচারীরা তাকে উদ্ধার করে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালের জরুরি বিভাগে নিয়ে যান। সেখানে তার মস্তিষ্কের রক্তক্ষরণ হওয়ার কারণে অবস্থার অবনতি হয়।

চিকিৎসকরা জানায়, তার আইসিইউ (ইনটেনসিভ কেয়ার ইউনিট) প্রয়োজন। কিন্তু, ঢামেক হাসপাতালে আইসিইউ খালি না পেয়ে পরিবারের সদস্যরা তাকে রামপুরার ডেলটা হাসপাতালের আইসিইউতে ভর্তি করেন। পরে তিনি সেখানে মারা যান।

এ বিষয়ে তেজগাঁও শিল্পাঞ্চল থানার ওসি মাহবুবুর রহমান জানান, দুর্ঘটনার খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে যায়। থানায় মোটরসাইকেলটি জব্দ করা হয়েছে। আমরা দুর্ঘটনার জন্য দায়ী ব্যক্তিকে চিহ্নিত করার চেষ্টা করছি।

জানা গেছে, নিহত জালাল ২৫২, মীরহাজিরবাগ এলাকায় পরিবারের সঙ্গে বসবাস করতেন। মেশিন অপারেটর হিসেবে তার দীর্ঘ ১৭ বছরের অভিজ্ঞতা রয়েছে। এর আগে তিনি দৈনিক বাংলার বাণী ও দৈনিক যুগান্তর পত্রিকায় কর্মরত ছিলেন। তার বাবার নাম জলিল ফকির। গ্রামের বাড়ি মানিকগঞ্জ সদর এলাকায়।

রংপুরের হত্যাকাণ্ডে বিচার বিভাগীয় তদন্তের দাবি

ঢাকার পল্লবী বিহারি ক্যাম্পে জামায়াত-বিএনপি সংঘর্ষ, গুলি ও ককটেল নিক্ষেপ

জমি দখল, চাঁদাবাজি ও মাদকের অভিযোগে মানববন্ধন

সংসদ ভবনের সামনে ব্যাগ ধরে টান, রিকশা থেকে পড়ে শিক্ষিকার মৃত্যু

রংপুর বিভাগ সমিতি ঢাকার নতুন সভাপতি আজিজ, সম্পাদক ড. জিয়া

টঙ্গীর দত্তপাড়ায় যুব মুসল্লিদের উদ্যোগে বিনামূল্যে রক্তের গ্রুপ নির্ণয়

মিরাজ শেখকে ফিরিয়ে দেওয়ার দাবি জেডিপির

শাহজালালে ডিএফটির এভিয়েশন নিরাপত্তা প্রশিক্ষণ সম্পন্ন

রাসুলুল্লাহর আদর্শ অনুসরণের মাধ্যমেই শ্রেষ্ঠত্ব লাভ হবে

হুব্বে রাসুল (সা.) ফাউন্ডেশনের সিরাত কনফারেন্স ও প্রতিযোগিতা অনুষ্ঠিত