হোম > রাজধানী

কোচিং বাণিজ্য বন্ধের দাবি অভিভাবক ঐক্য ফোরামের

স্টাফ রিপোর্টার

শ্রেণিকক্ষে মানসম্মত পাঠদান নিশ্চিত করে শিক্ষকদের কোচিং বাণিজ্য বন্ধ করার দাবি জানিয়েছে অভিভাবক ঐক্য ফোরাম।

বৃহস্পতিবার বিকালে রাজধানীর মতিঝিল কিচেন ইয়ার্ড চায়নিজে অনুষ্ঠিত এক সভায় এ দাবি জানানো হয়। এতে সভাপতিত্ব করেন ফোরামের সভাপতি বীর মুক্তিযোদ্ধা মো. জিয়াউল কবির দুলু।

এসময় একইসঙ্গে সরকার নির্ধারিত টিউশন ফি বাস্তবায়নের জন্য আইডিয়াল স্কুল এবং ভিকারুননিসা নূন স্কুলের সামনে মানববন্ধন কর্মসূচি পালন করার সিদ্ধান্ত নেয়া হয়।

সভায় আরো বক্তব্য রাখেন সাধারণ সম্পাদক ও ভিকারুননিসা নূন স্কুল অ্যান্ড কলেজের অভিভাবক মো. সেলিম মিয়া, আইডিয়াল অভিভাবক ফোরামের সভাপতি আহসান উল্ল্যা মানিক, মুগদা শাখার আহ্বায়ক আ স ম আলমগীর, মিসেস আখতার সুরাইয়া চৌধুরী, জি এম আশরাফুল আলম,সাইফুল ইসলাম, মিসেস দিলরুবা খান প্রমুখ।

সভায় দেশের সব বেসরকারি শিক্ষা প্রতিষ্ঠানের চলমান পরিচালনা পর্ষদ ভেঙে দিয়ে স্কুল কলেজ মাদ্রাসায় নির্বাচন দেয়ার দাবি জানানো হয়। পাশাপাশি বর্তমান এডহক কমিটি ভেঙে জেলা প্রশাসক ( শিক্ষা) কে দায়িত্ব দিয়ে কার্যকর ব্যবস্থা নেয়ারও দাবি জানান।

সড়ক দুর্ঘটনায় আহত প্রতিমন্ত্রী আবুল বারীকে দেখতে হাসপাতালে রিজভী

রূপনগরে নারীর অর্ধগলিত লাশ, গ্রেপ্তার ১

নোয়াখালী বিভাগ চাই বিক্ষোভ মিছিলে এমপি হান্নান মাসুদ

যতদিন রাজনীতিতে থাকবো ততদিন সাধারণ মানুষের পাশে থাকবো: হাবিবুর রশিদ

ডেমরায় ইট দিয়ে আঘাত করে অটোচালককে হত্যা

অবৈধ দখল-ভরাটে অস্তিত্ব হারাচ্ছে কেরানীগঞ্জের সিরাজনগর বিল

চিকিৎসাসেবায় বিশেষ ছাড়, ইবনে সিনার সঙ্গে রমনা সমাজকল্যাণ সোসাইটির সমঝোতা

কওমি ও সাধারণ শিক্ষায় শিক্ষিত তরুণদের নিয়ে ‘বাংলাদেশ কওমি যুব ফোরাম’

ডাকাত দলে ছিলেন র‍্যাবের সদস্য, অস্ত্র-ওয়াকিটকি-হ্যান্ডকাফসহ আটক ৫

ঘুমের ওষুধে নিস্তেজ, ইটের আঘাতে মৃত্যু—তারপর স্ত্রীর আত্মসমর্পণ