হোম > রাজধানী

দ্বিতীয় দিনের মতো নির্বাচন কমিশন ঘেরাও করল ছাত্রদল

গাজী শাহনেওয়াজ ও সাইদুর রহমান রুমী

ছবি: ভিডিও থেকে নেওয়া

তিন ইস্যুতে দ্বিতীয় দিনের মতো নির্বাচন কমিশন ঘেরাও করেছে জাতীয়তাবাদী ছাত্রদল। সোমবার বেলা ১১টা থেকে ছাত্রদল পুনরায় নির্বাচন কমিশন (ইসি) ঘেরাও কর্মসূচি পালন করছে।

ইসির প্রধান ফটকের সামনে আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনী ব্যারিকেড দিয়ে রেখেছে, যেখানে ছাত্রদলের নেতা–কর্মীরা অবস্থান নিয়ে স্লোগান দিচ্ছেন।

তিনটি মূল ইস্যুকে কেন্দ্র করে ছাত্রদলের নেতারা বলছেন, পোস্টাল ব্যালট নিয়ে যে বিতর্ক তৈরি হয়েছে, তা দ্রুত সমাধান করতে হবে। এছাড়া, ইসির হঠকারী সিদ্ধান্ত ও বিশেষ রাজনৈতিক দলের হস্তক্ষেপ বিশ্ববিদ্যালয় নির্বাচনে গণতান্ত্রিক প্রক্রিয়াকে ক্ষতিগ্রস্ত করছে।

রোববারও ছাত্রদল নির্বাচন কমিশন ঘেরাও করেছে। এরপর তাদের পাঁচ সদস্যের প্রতিনিধিদল কমিশনারদের সঙ্গে বৈঠক করে। বৈঠকে উপস্থিত ছিলেন ছাত্রদলের সভাপতি রাকিবুল ইসলাম রাকিব, সাধারণ সম্পাদক নাছির উদ্দিন নাছির, জ্যেষ্ঠ সহসভাপতি আবু আফসান মোহাম্মদ ইয়াহিয়া, জ্যেষ্ঠ যুগ্ম সাধারণ সম্পাদক শ্যামল মালুম এবং সাংগঠনিক সম্পাদক আমানউল্লাহ আমান।

সভায় ছাত্রদলের বক্তব্য যৌক্তিকভাবে বিবেচনা করার আশ্বাস দিয়েছে কমিশন। এর পরিপ্রেক্ষিতে আজকের অবস্থান কর্মসূচি সমাপ্ত ঘোষণা করা হয়েছে।

কর্মক্ষেত্রে প্রতি পাঁচজনে একজন মানসিক সমস্যায় ভোগেন

সাশ্রয়ী ইন্টারনেটের জন্য আন্তর্জাতিক ব্যান্ডউইথে প্রতিযোগিতা বাড়ানোর তাগিদ

ধানমন্ডি লেকে ভাসছিল কনসালটেন্টের লাশ, পকেটের এনআইডিতে মিলল পরিচয়

রাজধানীতে ঠেকানো যাচ্ছে না ছিনতাই, বাড়ছে নিরাপত্তাহীনতাবোধ

‘প্রতিটি জেলা-উপজেলায় একটি করে প্রতিবন্ধী স্কুল প্রতিষ্ঠার কাজ চলছে’

মঙ্গলবার ৫ ঘণ্টা গ্যাস থাকবে না রাজধানীর যেসব এলাকায়

রাজধানীর এলিফ্যান্ট রোডে ফুটপাত দখল ও অবৈধ স্থাপনা উচ্ছেদে অভিযান

রাজধানীর ওয়ারীতে ভ্যান উল্টে চালকের মৃত্যু

কর্মসংস্থানের স্বার্থে মালয়েশিয়ার শ্রমবাজার দ্রুত উন্মুক্ত করার দাবি বায়রার

বিশ্বজয়ী হাফেজদের সম্মাননা প্রশংসনীয় তবে বই নির্বাচনে সতর্কতার দাবি