হোম > রাজধানী > অপরাধ

সাবেক আইজিপি বেনজীরের ‘ক্যাশিয়ার’ রিফাত নিলয় গ্রেপ্তার

বিশেষ প্রতিনিধি

সাবেক আইজিপি বেনজীর আহমেদের ক্যাশিয়ার হিসেবে পরিচিত রিফাত নিলয় জোয়ার্দারকে গ্রেপ্তার করেছে ঢাকা মহানগর গোয়েন্দা পুলিশ (ডিবি)। মঙ্গলবার রাতে ধানমন্ডি থেকে তাকে গ্রেপ্তার করা হয়। ডিবিপ্রধান অতিরিক্ত পুলিশ কমিশনার (ডিআইজি) মো. শফিকুল ইসলাম বিষয়টি নিশ্চিত করেছেন।

অভিযোগ রয়েছে, জুলাই আন্দোলন দমাতে অর্থের যোগান দিয়েছিলেন রিফাত নিলয় জোয়ার্দার। একাধিক হত্যা মামলার আসামি হওয়া সত্ত্বেও তিনি এতদিন বহাল তবিয়তেই ছিলেন।

আরো অভিযোগ রয়েছে, ঢাকা শহরে সাবেক এসবিপ্রধান মনিরুল ইসলাম ও সাবেক আইজিপি বেনজীর আহমেদের দখলকৃত একাধিক ফ্ল্যাট রিফাতের তত্ত্বাবধানে ছিল। এসব ফ্ল্যাট ভাড়া দিয়ে প্রতি মাসে ভাড়ার টাকা উত্তোলন করে তিনি বেনজীর ও মনিরুলের কাছে পৌঁছে দিতেন বলেও জানা গেছে।

কাফরুলে তেল কম দেওয়ায় পেট্রল পাম্পকে ৫ লাখ টাকা জরিমানা

ঢাবির টিএসসিতে আবারও ককটেল বিস্ফোরণ

সিএমএম আদালত এলাকায় ককটেল বিস্ফোরণ, আটক ২

ফার্মগেটে মেট্রোরেল স্টেশনের নিচে বাসে আগুন

ডিএমপির এসআরইউর পৃথক অভিযানে গ্রেপ্তার ৬

ঘুষের এক লাখ টাকাসহ গ্রেপ্তার সার্ভেয়ারের দুই দিনের রিমান্ড

পল্লবী থানার সামনে ককটেল বিস্ফোরণ, এসআরবি সদস্য আহত

শাহজালাল বিমানবন্দরে ই-সিগারেটসহ ৩২ লাখ টাকার পণ্য জব্দ

নিউগিন প্রপার্টিজের ভেতরে ভাঙচুর ও মারামারি: গ্রেপ্তার ১৪

রাজধানীর নতুন বাজারে বাসে আগুন