হোম > রাজধানী > অপরাধ

ট্রাফিক সার্জেন্টের তাৎক্ষণিক তৎপরতায় ছিনতাইকারী আটক

স্টাফ রিপোর্টার

রাজধানীর মিরপুর-১২ নম্বর ক্রসিং এলাকায় এক নারীর ব্যাগ ও মোবাইল ফোন ছিনিয়ে নিয়ে পালানোর সময় এক ছিনতাইকারীকে ধাওয়া করে আটক করেছেন ট্রাফিক পল্লবী জোনের দায়িত্বপ্রাপ্ত সার্জেন্ট।

আটক ব্যক্তির নাম লিটন শেখ (২০)।

ট্রাফিক পল্লবী জোন সূত্রে জানা যায়, সোমবার (১৭ আগস্ট) আনুমানিক সন্ধ্যা ৫টা ৪৫ মিনিটে মিরপুর-১২ নম্বর ট্রাফিক বক্সের সামনে দায়িত্ব পালন করছিলেন পল্লবী ট্রাফিক জোনের এক সার্জেন্ট। এ সময় তিনি দেখতে পান, এক ছিনতাইকারী এক নারীর ব্যাগ ও মোবাইল ফোন নিয়ে দৌড়ে পালাচ্ছে।

বিষয়টি দেখে ট্রাফিক সার্জেন্ট তাৎক্ষণিকভাবে ছিনতাইকারীকে ধাওয়া করেন। এ সময় কয়েকজন পথচারীও ট্রাফিক সার্জেন্টকে সহযোগিতা করতে এগিয়ে আসেন। একপর্যায়ে সার্জেন্ট ছিনতাইকারী লিটন শেখকে আটক করতে সক্ষম হন।

পরবর্তীতে আটক ছিনতাইকারীকে পল্লবী থানায় হস্তান্তর করা হয়। একই সঙ্গে উদ্ধার হওয়া ব্যাগ ও মোবাইল ফোনটি সংশ্লিষ্ট নারীর কাছে বুঝিয়ে দেওয়া হয়।

এসআর

রাতের আঁধারে সাবেক ছাত্রদল নেতার নেতৃত্বে রিসোর্ট দখল

রাজধানীতে চালু হলো বিশেষ ‘মহিলা বাস’ সার্ভিস

সরকারের ৬ মাসের কর্মকাণ্ড নিয়ে সংবাদ সম্মেলন ডেকেছে জামায়াত

৬৯০ বন্দি এখনো পলাতক, ১৬৬ জনের তথ্য নেই: কারা মহাপরিদর্শক

বগুড়ায় পিংক বাস চালু

সাপাহারের কৃতী সন্তান বিচারপতি আসাদুজ্জামান দুদকের নতুন চেয়ারম্যান

কেরাণীগঞ্জে শিশু অপহরণ: ১২ বছর পর অপহরণকারীর যাবজ্জীবন

কারাগারে নয়, হাসপাতালেই ইমরানের চিকিৎসার নির্দেশ

কয়েক মাসের মধ্যে বাংলাদেশ-ভারত বাণিজ্যে ইতিবাচক অগ্রগতি আসবে

লালমাইয়ে স্বামী-স্ত্রীকে জিম্মি করে চাঁদা দাবি, প্রতিবাদে যুবদল নেতার হামলা