হোম > রাজধানী > ঢাকা উত্তর

পল্লবীতে শীর্ষ সন্ত্রাসী আশিক গ্রুপের চারজন গ্রেপ্তার

স্টাফ রিপোর্টার

রাজধানীর পল্লবীতে বিশেষ অভিযান চালিয়ে আশিক গ্রুপের চার সদস্যকে গ্রেপ্তার করেছে পল্লবী থানা পুলিশ।

সোমবার রাতে পৃথক অভিযানে তাদের গ্রেপ্তার করা হয়। এ সময় তাদের কাছ থেকে দেশীয় ধারালো অস্ত্র উদ্ধার করা হয়েছে।

গ্রেপ্তারকৃতরা হলেন মো. দুলাল হোসেন (৩২), কামাল হোসেন রুবেল (৩০), মৃদুল সরকার (২০) এবং শামীম হোসেন পলু (২৭)।

পুলিশ জানায়, রাত সাড়ে ১০টার দিকে পল্লবী থানার উপ-পরিদর্শক (এসআই) সাচু বিশ্বাস, এসআই জাহাঙ্গীর আলম ও সঙ্গীয় ফোর্স বিশেষ অভিযান চালিয়ে দুলাল, রুবেল ও মৃদুলকে গ্রেপ্তার করেন। একই রাতে আরেকটি অভিযানে এসআই সাচু বিশ্বাস ও এসআই তোহাকুল ইসলামের নেতৃত্বে শামীম হোসেন পলুকে গ্রেপ্তার করা হয়।

পুলিশের তথ্য অনুযায়ী, দুলাল হোসেনের বিরুদ্ধে পল্লবী থানায় মাদক, ডাকাতির প্রস্তুতি, হত্যাচেষ্টা ও অন্যান্য অভিযোগে মোট আটটি মামলা রয়েছে।

কামাল হোসেন রুবেলের বিরুদ্ধে পল্লবী, খিলক্ষেত, কোতোয়ালি ও মিরপুর মডেল থানায় মাদক, নারী ও শিশু নির্যাতন, ছিনতাই, ডাকাতির প্রস্তুতি, হত্যাচেষ্টা ও অন্যান্য অভিযোগে আটটি মামলা রয়েছে।

এছাড়া শামীম হোসেন পলুর বিরুদ্ধে পল্লবী থানায় মাদক, চুরি এবং ডাকাতির প্রস্তুতিসহ বিভিন্ন অভিযোগে ছয়টি মামলা রয়েছে।

তাদের বিরুদ্ধে আইনগত ব্যবস্থা গ্রহণের প্রক্রিয়া চলমান রয়েছে বলে জানিয়েছে পুলিশ।

এমই

সমুদ্রের তাপমাত্রায় নতুন রেকর্ড

যুক্তরাষ্ট্রে ২ লাখ আশ্রয়প্রার্থীর ভিসা বাতিল চায় ট্রাম্প প্রশাসন

জলবায়ু পরিবর্তন নিয়ে রাজনীতিকদের অবাস্তব বক্তব্যে অপূরণীয় ক্ষতি

হরমুজ খুলে দিতে ইরানের প্রতি পাকিস্তান সেনাপ্রধানের আহ্বান

নিজ ভূমিতে ফেরা অনিশ্চিত ১৩ লাখ রোহিঙ্গার

ভারতের রাজনৈতিক ব্যবস্থা সংস্কারের আহ্বান ককরোচ নেতার

কাগজে-কলমে নয়, বাস্তবেই খেলাপি ঋণ আদায়ের নির্দেশ সরকারের

সার সংকটে কৃষকের কাহিল অবস্থা, উৎপাদন ব্যাহত

জিআই পণ্য ইলিশ: গর্ব দিয়ে সম্পদ রক্ষা করা কঠিন

লোহাগাড়ায় ধসে পড়ছে ফারেঙ্গা সংযোগ সড়ক