হোম > রাজধানী > ঢাকা উত্তর

মিরপুরে জামায়াতের পরিচ্ছন্নতা অভিযান শুরু

স্টাফ রিপোর্টার

ছবি: আমার দেশ

রাজধানীর মিরপুরের রূপনগর, ইস্টার্ন হাউজিং ও বর্ধিত পল্লবী এলাকার ৬ নম্বর ওয়ার্ডে সপ্তাহব্যাপী পরিষ্কার-পরিচ্ছন্নতা কার্যক্রম শুরু করেছে বাংলাদেশ জামায়াতে ইসলামী ঢাকা মহানগরী উত্তর।

মহানগরী সংগঠন ঘোষিত সপ্তাহব্যাপী পরিচ্ছন্নতা ক্যাম্পেইনের দ্বিতীয় দিনে বুধবার ইস্টার্ন হাউজিং এলাকায় এ কার্যক্রমের উদ্বোধন করেন ঢাকা উত্তর সিটি করপোরেশনের ৬ নম্বর ওয়ার্ডের জামায়াত মনোনীত কাউন্সিলর পদপ্রার্থী অ্যাডভোকেট মো. হাসানুল বান্না চপল।

অভিযানের উদ্বোধনকালে হাসানুল বান্না চপল বলেন, ‘জামায়াতে ইসলামী মনোনীত ঢাকা সিটি করপোরেশনের মেয়র পদপ্রার্থী এবং ঢাকা মহানগরী উত্তর জামায়াতের আমির সেলিম উদ্দিনের নির্দেশনায় ৬ নম্বর ওয়ার্ডকে পরিচ্ছন্ন করার উদ্যোগ নেওয়া হয়েছে। সিটি করপোরেশনের প্রতি আমাদের আহ্বান—আপনারা আপনাদের দায়িত্ব যথাযথভাবে পালন করুন। আমরা দায়িত্বে না থেকেও নাগরিক ও মানবিক দায়িত্ব এবং নৈতিক দায়বদ্ধতা থেকে এই কার্যক্রমে মাঠে নেমেছি।’

তিনি আরও বলেন, ‘ইতোমধ্যে সেলিম উদ্দিন বিভিন্ন স্বেচ্ছাসেবী সংগঠনকে জামায়াতের এ উদ্যোগের পাশে থাকার আহ্বান জানিয়েছেন। সবাইকে সঙ্গে নিয়ে আগামী দিনে একটি সুন্দর, পরিচ্ছন্ন ও বাসযোগ্য ঢাকা গড়ে তুলতে আমরা সম্মিলিতভাবে কাজ করতে চাই।’

চপল বলেন, ‘সেলিম উদ্দিনের নেতৃত্বে আমরা ঢাকাকে পরিবর্তনের লক্ষ্যে কাজ করতে চাই। আমাদের ৬ নম্বর ওয়ার্ডকেও একটি পরিচ্ছন্ন ও বাসযোগ্য ওয়ার্ড হিসেবে গড়ে তুলতে চাই। এখানে ময়লা-আবর্জনা ও জলাবদ্ধতা কমানো এবং যানজট নিরসনে কার্যকর উদ্যোগ নেওয়া প্রয়োজন।’

ওয়ার্ডবাসীর প্রতি আহ্বান জানিয়ে তিনি বলেন, পরিষ্কার, যানজটমুক্ত ও জলাবদ্ধতামুক্ত ৬ নম্বর ওয়ার্ড গড়ে তুলতে এলাকাবাসীর সচেতন অংশগ্রহণ প্রয়োজন। পাশাপাশি জনপ্রতিনিধি নির্বাচনের ক্ষেত্রে যোগ্যতা, দক্ষতা, সততা ও জনসেবার মানসিকতাকে গুরুত্ব দেওয়া উচিত।

তিনি আরও বলেন, বিভিন্ন দুর্যোগ ও সংকটের সময়ে যারা মাঠে থেকে জনগণের পাশে দাঁড়ান এবং এলাকার সমস্যা সমাধানে কাজ করেন, জনগণ তাদের কার্যক্রম মূল্যায়ন করবেন।

পরিচ্ছন্নতা অভিযানে রূপনগর থানা সেক্রেটারি মোশাররফ হোসেন ভূইয়া, কর্মপরিষদ সদস্য লতিফুল কবির, ইস্টার্ন হাউজিং সাংগঠনিক ওয়ার্ড সভাপতি হাফেজ মাহবুবসহ স্থানীয় গণ্যমান্য ব্যক্তি ও নেতাকর্মীরা উপস্থিত ছিলেন।

উল্লেখ্য ২৫ থেকে ৩১ আগস্ট পর্যন্ত পরিচ্ছন্ন ঢাকা গড়ার লক্ষ্যে বাংলাদেশ জামায়াতে ইসলামী ঢাকা মহানগরী উত্তর ঘোষিত সপ্তাহব্যাপী বিশেষ পরিষ্কার-পরিচ্ছন্নতা অভিযান পরিচালিত হচ্ছে।

বিমানে অসুস্থতাবোধ, জরুরি অবতরণের আগেই না ফেরার দেশে চট্টগ্রামের ছানোয়ারা

তিন পার্বত্য জেলা পরিষদে ‘বিএনপি ছাড়া কারও প্রতিনিধিত্ব নেই’, প্রতিবাদ এনসিপির

১২০০ পিস ইয়াবাসহ ছাত্রদল নেতা গ্রেপ্তার

চীনমুখী হচ্ছে মালয়েশিয়া

হাম উপসর্গে এক দিনে ৭ জনের মৃত্যু

আমরা চাই বিরোধী দল সরকারের ভুল ধরিয়ে দেবে এবং সমাধানের পথ বের করবে

বাংলাদেশি শিক্ষার্থীদের জন্য চীনে উচ্চশিক্ষার সুযোগ বাড়ানোর উদ্যোগ

ইয়াবা সেবনকালে স্বেচ্ছাসেবক দলের নেতাসহ আটক ৪

জলবায়ু ক্ষয়ক্ষতির হিসাব নিরূপণে তৈরি হচ্ছে জাতীয় কাঠামো

বিনা খরচে ১০ হাজার কর্মীকে মালয়েশিয়া পাঠাবে সরকার