হোম > রাজধানী > ঢাকা উত্তর

মিরপুরে পরিস্থিতি স্বাভাবিক

স্টাফ রিপোর্টার

ছবি: ভিডিও থেকে নেওয়া

পোশাকশ্রমিকদের আন্দোলন ও সংঘর্ষের পর বর্তমানে মিরপুর ১০ ও মিরপুর ১১সহ প্রধান সড়কগুলোতে যান চলাচল ও পরিস্থিতি স্বাভাবিক হয়েছে। মঙ্গলবার বেলা ১টার দিকে পরিস্থিতি স্বাভাবিক হয়।

ন্যূনতম মজুরি ৩০ হাজার টাকা করার দাবিতে রাজধানীর মিরপুরে পোশাকশ্রমিকদের আন্দোলনকে কেন্দ্র করে পুলিশের সঙ্গে সংঘর্ষ ও পাল্টাপাল্টি ধাওয়ার ঘটনা ঘটে। উদ্ভূত পরিস্থিতিতে যাত্রীদের নিরাপত্তার স্বার্থে সাময়িকভাবে বন্ধ রাখা হয়েছে মিরপুর ১১ নম্বর মেট্রোরেল স্টেশন।

মঙ্গলবার সকাল থেকে মিরপুর ১১ নম্বর এলাকায় সড়কে অবস্থান নিয়ে বিক্ষোভ শুরু করেন বিভিন্ন পোশাক কারখানার শ্রমিকেরা। একপর্যায়ে আন্দোলনকারীদের সঙ্গে পুলিশের দফায় দফায় সংঘর্ষ ও ধাওয়ার ঘটনা ঘটে। পুলিশকে লক্ষ্য করে তারা ইটপাটকেল ছোড়েন। পুলিশও তাদের ছত্রভঙ্গ করতে টিয়ারশেল নিক্ষেপ করেছে।

এ পরিস্থিতিতে মিরপুর ১১ নম্বর মেট্রোরেল স্টেশনের বাণিজ্যিক কার্যক্রম সাময়িকভাবে বন্ধ রাখার সিদ্ধান্ত নেওয়া হয়। এমআরটি পুলিশ কন্ট্রোল রুম বিষয়টি নিশ্চিত করেছে।

মিরপুরে পোশাকশ্রমিকদের সড়ক অবরোধ, পুলিশের টিয়ারশেল নিক্ষেপ

ঢাকা বাঁচাও থেকে বহিষ্কার সোহানী শিফা, নতুন আহ্বায়ক তানভীর আজাদ

মিরপুর-১০ নম্বরে পোশাকশ্রমিকদের সড়ক অবরোধ, যান চলাচল বন্ধ

ডেঙ্গু মোকাবিলায় মিরপুরে মোবাইল ফিভার ক্লিনিক চালু

রামপুরা ব্রিজে দুই বাসের মাঝে চাপা পড়ে যুবকের মৃত্যু

টুপটুপ রিসোর্টে অগ্নিকাণ্ডে নিহত মুক্তার দাফন সম্পন্ন

ডিএমপির অভিযানে ২৪ ঘণ্টায় গ্রেপ্তার ৫১৮

বাড়িতে ডিজে পার্টি ও মাদকের আসর, অতিরিক্ত ডিআইজি আবদুল্লাহ আল জহির প্রত্যাহার

চলত ডিজে পার্টি ও মাদকের আসর, পুলিশের অতিরিক্ত ডিআইজির বাড়িতে অভিযান

শাহজালাল বিমানবন্দরের স্টোর বিল্ডিংয়ে আগুন