হোম > রাজধানী > ঢাকা উত্তর

দুর্নীতির কারণে জনগণ সরকারি স্বাস্থ্যসেবা থেকে বঞ্চিত: সেলিম উদ্দিন

মোহাম্মদপুরে ফ্রি চক্ষু চিকিৎসা

স্টাফ রিপোর্টার

দুর্নীতি ও লুটপাটের কারণে জনগণ সরকারি স্বাস্থ্যসেবা থেকে বঞ্চিত হচ্ছে বলে মন্তব্য করেছেন বাংলাদশে জামায়াতে ইসলমীর ঢাকা মহানগরী উত্তরের আমির ও নাগরিক উন্নয়ন ফোরামের চেয়ারম্যান মোহাম্মদ সেলিম উদ্দিন।

তিনি বলেন, নগরবাসীর স্বাস্থ্যসেবা ও সুচিকিৎসা নিশ্চিত করার জন্য নাগরিক উন্নয়ন ফোরামের উদ্যোগে নগরীতে ফ্রি চিকিৎসার ব্যবস্থা করা হচ্ছে এবং আগামী দিনেও তা অব্যাহত থাকবে।

তিনি বৃহস্পতিবার রাজধানীর মোহাম্মদপুরে নাগরিক উন্নয়ন ফোরাম আয়োজিত ২৬জন রোগীর বিনামূল্যে চোখের ছানি অপারেশন সম্পন্নকরণ অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে এসব কথা বলেন। এ সময় উপস্থিত ছিলেন ঢাকা মহানগরী উত্তরের কর্মপরিষদ সদস্য নো’মান আহমেদী, ৩৩ নং ওয়ার্ডের কাউন্সিলর প্রার্থী মোঃ রবিউল ইসলাম, ৩৭ নং ওয়ার্ডের কাউন্সিলর প্রার্থী, আব্দুল্লাহ আল মারুফ ও মোহাম্মদপুর থানা পশ্চিম আমির মাসুদুজ্জামান প্রমুখ।

সেলিম উদ্দিন বলেন, চিকিৎসা মানুষের মৌলিক অধিকার। বিশ্বের প্রায় সবদেশেই নাগরিকদের জন্য ফ্রি চিকিৎসা সেবা প্রদান করা হয়। আমাদের দেশেও সে ব্যবস্থা রাখা হয়েছে। কিন্তু দুঃখজনক হলেও সত্য যে, দেশের সরকারি হাসপাতালগুলোর চিকিৎসা সংক্রান্ত যন্ত্রপাতিগুলোই সারা বছরই অসুস্থ থাকে। সরকারি ওষুধও বাইরে চলে যায়। মূলত, স্বাস্থ্যখাতে লাগামহীন দুর্নীতি ও লুটপাটের কারণেই জনগণ স্বাস্থ্যসেবা থেকে বঞ্চিত হচ্ছেন। তাই জনগণের স্বাস্থ্যসেবা দেশে সুশাসন ফিরিয়ে দুর্নীতিমুক্ত সমাজ গঠনের কোন বিকল্প নেই। তিনি সে স্বপ্নের সমাজ প্রতিষ্ঠায় সবাইকে ঐক্যবদ্ধ হয়ে কাজ করার আহবান জানান।

ডিএমপির অভিযানে গত ২৪ ঘণ্টায় গ্রেপ্তার ৭৫৯

পল্লবীতে ফ্যামিলি কার্ডের তথ্য সংগ্রহ শুরু, মাসে আড়াই হাজার টাকা পাবেন নারীরা

সালমান মুক্তাদিরের স্টুডিওতে হামলা মামলায় প্রধান আসামির জামিন

রাজধানীর উত্তরায় সড়ক অবরোধ, যান চলাচল বন্ধ

পাখিদের স্বর্গরাজ্য ঢাকা ডিসি অফিসের ছাদ

সংস্কার শেষ করে রাড্ডা স্বাস্থ্যসেবা কেন্দ্র কর্তৃপক্ষের কাছে হস্তান্তর করলেন ক্রীড়া প্রতিমন্ত্রী

প্রধানমন্ত্রীর কার্যালয়ের সামনে ককটেল বিস্ফোরণ, জড়িতদের খুঁজছে পুলিশ

রাজধানীর ভাটারায় বেলকনি থেকে পড়ে বিশ্ববিদ্যালয় শিক্ষার্থীর মৃত্যু

ডিএমপির অভিযানে গ্রেপ্তার ৫২৮, মামলা ৫৩

ধানমন্ডি লেক পুনরুজ্জীবনে খনন কাজ শুরু করল ডিএসসিসি