হোম > রাজধানী > ঢাকা উত্তর

পল্লবীতে ১০ ভবনের বিদ্যুৎ সংযোগ বিচ্ছিন্ন

স্টাফ রিপোর্টার

ছবি: আমার দেশ

রাজধানীর পল্লবীর বাইগারটেক মনোয়ারা হাউজিংয়ের ১১টি ভবনে ‎মোবাইল কোর্ট পরিচালনা করেছে রাজউক। নির্মাণাধীন ১১টির মধ্যে ১০টি ভবনের বিদ্যুৎ বিচ্ছিন্ন করে দেওয়া হয়েছে।

নির্বাহী ম্যাজিস্ট্রেট শাহনাজ পারভীন বীথি ও অথরাইজড অফিসার এফ আর আশিক আহমেদ এবং ইমারত পরিদর্শক ও অন্য কর্মকর্তাদের উপস্থিতিতে সাবজোন ৩/১, রাজউকের আওতাধীন বাউনিয়া মৌজায় ১১টি ইমারতে মোবাইল কোর্ট পরিচালনা করে।

এর মধ্যে রয়েছে— বদরুল মনির গং, হোল্ডিং-৩৬/বি, মনোয়ারা হাউজিং-২, বেপারী মার্কেট, বাইগারটেক, আলোচ্য প্লটে নির্মাণাধীন ১ (এক) তলা ভবনে রাজউক অনুমোদিত নকশা মোতাবেক ইমারত নির্মাণ না করায় নির্বাহী ম্যাজিস্ট্রেটের আদেশে ভবনের ডিপিডিসি বিদ্যুৎ সংযোগ বিচ্ছিন্ন করা হয় এবং বৈদ্যুতিক মিটার জব্দ করে ডিপিডিসি প্রতিনিধিদের নিকট হস্তান্তর করা হয়।

আবুল বাশার গং, হোল্ডিং- ২৯৭০২, মনোয়ারা হাউজিং-২, বেপারী মার্কেট, বাইগারটেক, পল্লবীর প্লটে নির্মাণাধীন ৫ তলা ভবনে রাজউক অনুমোদিত নকশা মোতাবেক ইমারত নির্মাণ না করায়, নির্বাহী ম্যাজিস্ট্রেটের আদেশে উক্ত ভবনের ডিপিডিসির বিদ্যুৎ সংযোগ বিচ্ছিন্ন করা হয় এবং বৈদ্যুতিক মিটার জব্দ করে ডিপিডিসি প্রতিনিধিদের নিকট হস্তান্তর করা হয়।

নাছির উদ্দিন গং, হোল্ডিং-৩৮/১২/৪, মনোয়ারা হাউজিং-২, বেপারী মার্কেট, বাইগারটেক, পল্লবীর প্লটে নির্মাণাধীন ১০ তলা ভবনে রাজউক অনুমোদিত নকশা মোতাবেক ইমারত নির্মাণ না করায়, নির্বাহী ম্যাজিস্ট্রেটের আদেশে উক্ত ভবনের ডিপিডিসির বিদ্যুৎ সংযোগ বিচ্ছিন্ন করা হয় এবং বৈদ্যুতিক মিটার জব্দ করে ডিপিডিসি প্রতিনিধিদের নিকট হস্তান্তর করা হয়।

জুলহাস গং, মনোয়ারা হাউজিং-২, বেপারী মার্কেট, বাইগারটেক, পল্লবীর প্লটে নির্মাণাধীন ৯ তলা ভবনে রাজউক অনুমোদিত নকশা মোতাবেক ইমারত নির্মাণ না করায় নির্বাহী ম্যাজিস্ট্রেটের আদেশে ভবনের ১ তলার ক্যান্টিলিভার আংশিক ভেঙ্গে অপসারণ করা হয় এবং ভবনের ডিপিডিসির বিদ্যুৎ সংযোগ বিচ্ছিন্ন করা হয় এবং বৈদ্যুতিক মিটার জব্দ করে ডিপিডিসি প্রতিনিধিদের নিকট হস্তান্তর করা হয়।

নাছির উদ্দিন গং, হোল্ডিং-৩৮/১২/৫, মনোয়ারা হাউজিং-২, বেপারী মার্কেট, বাইগারটেক, পল্লবীর প্লটে নির্মাণাধীন ১ তলা ভবনে রাজউক অনুমোদিত নকশা মোতাবেক ইমারত নির্মাণ না করায় নির্বাহী ম্যাজিস্ট্রেটের আদেশে উক্ত ভবনের ডিপিডিসির বিদ্যুৎ সংযোগ বিচ্ছিন্ন করা হয় এবং বৈদ্যুতিক মিটার জব্দ করে ডিপিডিসি প্রতিনিধিদের নিকট হস্তান্তর করা হয়।

কামরুল গং, হোল্ডিং-৩৮/৮-৩, মনোয়ারা হাউজিং-২, বেপারী মার্কেট, বাইগারটেক, পল্লবীর প্লটে নির্মাণাধীন ১০ তলা ইমারতের কাজ চলমান ভবনে রাজউক অনুমোদিত নকশা মোতাবেক ইমারত নির্মাণ না করায় নির্বাহী ম্যাজিস্ট্রেটের আদেশে উক্ত ভবনের ডিপিডিসির বিদ্যুৎ সংযোগ বিচ্ছিন্ন করা হয় এবং বৈদ্যুতিক মিটার জব্দ করে ডিপিডিসি প্রতিনিধিদের নিকট হস্তান্তর করা হয়।

মনির হোসেন গং, হোল্ডিং-৩৮/১৩, মনোয়ারা হাউজিং-২, বেপারী মার্কেট, বাইগারটেক, পল্লবীর প্লটে নির্মাণাধীন ১০ তলা ভবনে রাজউক অনুমোদিত নকশা মোতাবেক ইমারত নির্মাণ না করায়, নির্বাহী ম্যাজিস্ট্রেটের আদেশে উক্ত ভবনের ডিপিডিসি কর্তৃক বিদ্যুৎ সংযোগ বিচ্ছিন্ন করা হয় এবং বৈদ্যুতিক মিটার জব্দ করে ডিপিডিসি প্রতিনিধিদের নিকট হস্তান্তর করা হয়।

ফারুক, হোল্ডিং- ৩৮/১৭, মনোয়ারা হাউজিং-২, বেপারী মার্কেট, পল্লবীর প্লটে নির্মাণাধীন ১০ তলা ভবনে রাজউক অনুমোদিত নকশা মোতাবেক ইমারত নির্মাণ না করায় নির্বাহী ম্যাজিস্ট্রেটের আদেশে উক্ত ভবনের ডিপিডিসি কর্তৃক বিদ্যুৎ সংযোগ বিচ্ছিন্ন করা হয় এবং বৈদ্যুতিক মিটার জব্দ করে ডিপিডিসি প্রতিনিধিদের নিকট হস্তান্তর করা হয়।

আব্দুল মালেক গং, হোল্ডিং- ৩৮/১২/১, মনোয়ারা হাউজিং-২, বেপারী মার্কেট, বাইগারটেক, পল্লবীর প্লটে নির্মাণাধীন ১০ তলা ভবনের রাজউক অনুমোদিত নকশা মোতাবেক ইমারত নির্মাণ না করায় নির্বাহী ম্যাজিস্ট্রেটের আদেশে ভবনে গ্রাউন্ড ফ্লোরের সামনের ওয়াল আংশিক ভেঙ্গে অপসারণ করা হয়।

মামুন হাওলাদার গং, আকাশ ছোয়া টাওয়ার, মনোয়ারা হাউজিং-২ বেপারী মার্কেট, বাইগারটেক, পল্লবীর প্লটে নির্মানাধীন ৯ তলা ভবনের রাজউক অনুমোদিত নকশা মোতাবেক ইমারত নির্মাণ না করায় নির্বাহী ম্যাজিস্ট্রেটের আদেশে উক্ত ভবনের ডিপিডিসি কর্তৃক বিদ্যুৎ সংযোগ বিচ্ছিন্ন করা হয় এবং বৈদ্যুতিক মিটার জব্দ করে ডিপিডিসি প্রতিনিধিদের নিকট হস্তান্তর করা হয়।

মনিরুল ইসলাম গং, মনোয়ারা হাউজিং-২, বেপারী মার্কেট,বাইগারটেক, পল্লবীর প্লটে নির্মাণাধীন বেজমেন্ট এর কাজ চলমান, রাজউক অনুমোদিত নকশা মোতাবেক ইমারত নির্মাণ না করায় নির্বাহী ম্যাজিস্ট্রেটের আদেশে উক্ত ভবনের ডিপিডিসি কর্তৃক বিদ্যুৎ সংযোগ বিচ্ছিন্ন করা হয় এবং বৈদ্যুতিক মিটার জব্দ করে ডিপিডিসি প্রতিনিধির নিকট হস্তান্তর করা হয়।

এমবি

বিমানবন্দর এলাকায় কোনো শব্দ দূষণ থাকবে না: ডিএনসিসি প্রশাসক

ঢাকা দক্ষিণ সিটির ৬০-৮০ শতাংশ বাসায় মিলেছে ডেঙ্গুর লার্ভা

রাজধানীজুড়ে ছুটির আমেজ, রাস্তা ফাঁকা

ভয়েস অব ইনসাফ ফাউন্ডেশনের উদ্যোগে কোরবানির মাংস বিতরণ

কোরবানি দিতে গিয়ে রাজধানীতে আহত ৮০

৬ নবজাতকের মৃত্যুর ঘটনায় আদ-দ্বীনের দুঃখ প্রকাশ

ঈদের ছুটিতে রাজধানী ফাঁকা

ছয় শিশুর মৃত্যুর যে কারণ জানাল আদ-দ্বীন হাসপাতাল

আদ-দ্বীন হাসপাতালে গ্যাস লিকেজে ছয় শিশুর মৃত্যু

কোরবানির বর্জ্য দ্রুত অপসারণে মাঠে থাকবে সেলিম উদ্দিনের বিশেষ টিম