হোম > রাজধানী > ঢাকা উত্তর

মিলাদুন্নবী (সা.) উপলক্ষে রাজধানীতে বর্ণাঢ্য জশনে জুলুস র‍্যালি

আমার দেশ অনলাইন

ছবি: রফিকুর রহমান রেকু

পবিত্র ঈদে মিলাদুন্নবী (সা.) উপলক্ষে আঞ্জুমানে রহমানিয়া মইনিয়া মাইজভান্ডারিয়া ও পবিত্র ঈদে মিলাদুন্নবী উদযাপন পরিষদের উদ্যোগে রাজধানীতে একটি বর্ণাঢ্য জশনে জুলুস র‍্যালি বের করা হয়।

বুধবার বেলা ১১টার পর সোহরাওয়ার্দী উদ্যানের দক্ষিণ গেট থেকে জশনে জুলুস বের হয়। জুলুসটি দোয়েল চত্বর, শিক্ষা ভবন ও সচিবালয়ের সামনে দিয়ে ঘুরে পুনরায় সোহরাওয়ার্দী উদ্যানে এসে শেষ হয়। এরপর সেখানে অনুষ্ঠিত হয় শান্তি মহাসমাবেশ।

এর আগে আজ সকাল থেকেই সোহরাওয়ার্দী উদ্যানের বিভিন্ন প্রবেশপথ দিয়ে দলে দলে মানুষ অনুষ্ঠানস্থলে প্রবেশ করেন। দেশের বিভিন্ন জেলা থেকে আসা বাসগুলো আব্দুল গনি রোডসহ আশপাশের এলাকায় অবস্থান করে।

উদ্যানের দক্ষিণ পাশে নারী ও পুরুষদের জন্য পৃথক দুটি প্যান্ডেল করা হয়েছে। সকালে এক পশলা বৃষ্টি হওয়ায় অনুষ্ঠানস্থলের বিভিন্ন অংশ কাদায় ভরে যায়। এর মধ্যেই বৃষ্টি উপেক্ষা করে অংশগ্রহণকারীরা সমাবেশস্থলে জড়ো হন।

রোনালদোকে বেঞ্চে রেখে ১০ জন নিয়েও জিতল আল নাসর

সব ধরনের ভিসা অ্যাপয়েন্টমেন্ট স্থগিত করল যুক্তরাষ্ট্র

ঝিনাইদহে বাসচাপায় স্ত্রীর মৃত্যু, স্বামী আহত

হরমুজ প্রণালি থেকে সব মাইন সরানো হয়েছে, দাবি ট্রাম্পের

১০ বছর বয়স কমিয়ে চাকরি নিয়েছেন কলেজের অফিস সহায়ক

টিকটককে ৩০ মিলিয়ন ডলার জরিমানা করল ব্রাজিল

ঘাস কাটার মেশিনে বিদ্যুৎস্পৃষ্ট হয়ে স্বামী-স্ত্রীর মৃত্যু

এএমআই স্কিল ডেভেলপমেন্ট ইনস্টিটিউটে প্রশিক্ষণার্থীদের মধ্যে সনদ বিতরণ

পবিত্র ঈদে মিলাদুন্নবী (সা.) উপলক্ষে ইবিতে মোবারক র‍্যালি

৬ মাসের সব ঘটনার অপরাধীকে বিচারের আওতায় আনা হয়েছে