হোম > রাজধানী > ঢাকা উত্তর

মোহাম্মদপুরে বিষাক্ত দ্রব্য খেয়ে শিক্ষার্থীর মৃত্যু

স্টাফ রিপোর্টার

রাজধানীর মোহাম্মদপুরের রায়েরবাজার এলাকায় ভাড়া বাসায় বিষাক্ত দ্রব্য খেয়ে সৌরভ হালদার (২৫) নামের এক শিক্ষার্থীর মৃত্যু হয়েছে।

তিনি ইউল্যাব ইউনিভার্সিটির ফাইনাল ইয়ারের শিক্ষার্থী ছিলেন। শুক্রবার বিকেল সাড়ে পাঁচটার দিকে এ ঘটনা ঘটে।

মৃতের কাকি রঞ্জিতা মণ্ডল জানান, সৌরভ বাসায় সবার অগোচরে বিষাক্ত জাতীয় কোনো দ্রব্য খেয়ে অসুস্থ হয়ে পড়েন এবং বমি করতে থাকেন। পরে সেখান থেকে তাকে উদ্ধার করে রাত সাড়ে সাতটার দিকে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালের জরুরি বিভাগে নিয়ে আসলে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।

মৃতের কাকি আরও বলেন, মাস কয়েক আগে তার এক বান্ধবী মারা যাওয়ার পর থেকে সৌরভ কিছুটা মানসিকভাবে বিপর্যস্ত ছিলেন। তাদের ধারণা, হয়তো মানসিক চাপ থেকেই তিনি এমনটি করতে পারেন।

ঢামেক পুলিশ ক্যাম্পের ইনচার্জ পরিদর্শক মো. ফারুক বলেন, লাশ হাসপাতালের মর্গে রাখা হয়েছে। বিষয়টি সংশ্লিষ্ট থানাকে অবগত করা হয়েছে। মৃত সৌরভ ঝালকাঠি সদর উপজেলার ভিমরুলী গ্রামের কৃষক অমল হালদারের ছেলে।

বর্তমানে তিনি রায়েরবাজার এলাকায় তার এক বোনসহ ভাড়া বাসায় থাকতেন। দুই ভাই ও দুই বোনের মধ্যে তিনি ছিলেন দ্বিতীয়।

এসআর

ফ্যামিলি কার্ড দেওয়ার নামে টাকা আদায়, যুবক গ্রেপ্তার

ফুলবাড়ীতে ট্রেনে কাটা পড়ে বৃদ্ধ নিহত

ফেনীতে ১১ দলীয় ঐক্যের মিছিলে ককটেল নিক্ষেপ

১১ দলের ঢাকা-চট্টগ্রাম লংমার্চ

রূপনগরে নারীর অর্ধগলিত লাশ, গ্রেপ্তার ১

ডাকসুর উদ্যোগে কবি জসীমউদদীন হলে কম্পিউটার ল্যাব স্থাপন

ফেনীতে এক দিনেই সড়কে ঝরল ৫ প্রাণ

প্রাকৃতিক সম্পদ রক্ষায় সামাজিক উদ্যোগ সময়ের দাবি: এমপি মিলন

ডিজিএফআই পরিচয়ে সিএনজি চালক অপহরণ, আটক ৩

হরমুজে অচলাবস্থা ভাঙতে মরিয়া যুক্তরাষ্ট্র, নিয়ন্ত্রণ ধরে রাখতে চায় ইরান