হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরের একটি স্টোর বিল্ডিংয়ে আগুন লাগার ঘটনা ঘটেছে। তবে তাৎক্ষণিক পদক্ষেপে বড় ধরনের কোনো ক্ষয়ক্ষতি হয়নি।
মঙ্গলবার (২০ অক্টোবর) দুপুর ২টার দিকে বিমানবন্দরের ওই স্টোর বিল্ডিংয়ে আগুন লাগে। খবর পেয়ে ফায়ার সার্ভিসের দুটি ইউনিট দ্রুত ঘটনাস্থলে পৌঁছে মাত্র কয়েক মিনিটের মধ্যেই আগুন নিয়ন্ত্রণে আনে।
এদিকে, হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরের সহকারী পরিচালক মো. রিয়াজ উদ্দিন বিষয়টি পরিষ্কার করে জানিয়েছেন, মূলত সেখানে বড় কোনো আগুন লাগেনি, বরং স্টোররুমে ধোঁয়ার সৃষ্টি হয়েছিল। ফায়ার সার্ভিস তাৎক্ষণিকভাবে সেই ধোঁয়া নিভিয়ে ফেলে।