হোম > রাজধানী > ঢাকা উত্তর

রাজধানীতে নারী আনসার সদস্যের গলিত লাশ উদ্ধার, পলাতক স্বামী

স্টাফ রিপোর্টার

ছবি: সংগৃহীত

রাজধানীর কদমতলীর একটি বাসা থেকে শারমিন আক্তার সেলী (২৭) নামে এক নারী আনসার সদস্যের গলিত লাশ উদ্ধার করেছে পুলিশ। ময়নাতদন্তের জন্য লাশটি ঢামেক মর্গে পাঠানো হয়েছে।

ঘটনার সত্যতা নিশ্চিত করে কদমতলী থানার উপপরিদর্শক (এসআই) মুশাহিদুল ইসলাম বলেন, কদমতলীর জুরাইন কমিশনার রোডের একটি ভবনের চতুর্থ তলার পূর্ব পাশের ভাড়া বাসায় তারা স্বামী-স্ত্রী পরিচয়ে থাকতেন।

তিনি বলেন, ৯৯৯ নম্বরে খবর পেয়ে রোববার (২৬ এপ্রিল) বিকেলে ঘটনাস্থলে গিয়ে দেখা যায়, রুমের বাইরে তালা লাগানো এবং ভেতর থেকে দুর্গন্ধ বের হচ্ছে। আশপাশের লোকজনের উপস্থিতিতে তালা ভেঙে ভেতরে ঢুকে দেখা যায়, ফ্লোরের ওপর পচাগলা অবস্থায় লাশটি পড়ে আছে। লাশের শরীরের কয়েক স্থানে কাটা জখমও রয়েছে। ধারণা করা হচ্ছে, তাকে হত্যা করে বাইরে থেকে তালাবদ্ধ করে চলে গেছে হত্যাকারী। আইনি প্রক্রিয়া শেষে রোববার রাতে লাশটি ময়নাতদন্তের জন্য ঢামেক মর্গে পাঠানো হয়েছে।

তিনি আরো বলেন, ঘটনার পর থেকে তার স্বামীকে খুঁজে পাওয়া যায়নি। রুম থেকে একটি আইডি কার্ড উদ্ধার করা হয়েছে। সেটি থেকে জানা যায়, নিহত শারমিন আনসার সদস্য ছিলেন।

জানা গেছে, নিহতের পরিবারের বাসা শ্যামপুরের পূর্ব দোলাইরপাড় এলাকায়। তার বাবার নাম শাহআলম হাওলাদার।

বাড়ির মালিক আন্জুআরা ডলি পুলিশকে জানান, তারা স্বামী-স্ত্রী পরিচয়ে ওই বাসায় সাত-আট মাস ধরে ভাড়া আছেন। তবে স্বামীর নাম তার মনে নেই।

পুলিশের ওই কর্মকর্তা আরো বলেন, নিহতের পরিবারকে খবর দেওয়া হয়েছে। তারা এলে আরো বিস্তারিত জানা যাবে।

এআরবি

আদ্‌-দ্বীন হাসপাতালের নির্বাহী পরিচালকের পদত্যাগ, নতুন দায়িত্বে অধ্যাপক জামালুন্নেসা

সীমান্তে হত্যা ও পুশ-ইনের প্রতিবাদে মিরপুরে গণমিছিল

পল্লবীতে ১০ ভবনের বিদ্যুৎ সংযোগ বিচ্ছিন্ন

বিমানবন্দর এলাকায় কোনো শব্দ দূষণ থাকবে না: ডিএনসিসি প্রশাসক

ঢাকা দক্ষিণ সিটির ৬০-৮০ শতাংশ বাসায় মিলেছে ডেঙ্গুর লার্ভা

রাজধানীজুড়ে ছুটির আমেজ, রাস্তা ফাঁকা

ভয়েস অব ইনসাফ ফাউন্ডেশনের উদ্যোগে কোরবানির মাংস বিতরণ

কোরবানি দিতে গিয়ে রাজধানীতে আহত ৮০

৬ নবজাতকের মৃত্যুর ঘটনায় আদ-দ্বীনের দুঃখ প্রকাশ

ঈদের ছুটিতে রাজধানী ফাঁকা