হোম > রাজধানী > ঢাকা উত্তর

মিরপুরে ঘরে টিভি দেখার সময় জানালা দিয়ে গুলি, নারী আহত

স্টাফ রিপোর্টার

প্রতীকী ছবি

রাজধানীর দারুসসালামের মাতবরবাড়ী এলাকায় ঘরে বসে টিভি দেখার সময় দুর্বৃত্তদের গুলিতে জেসমিন আক্তার (৩৮) নামের এক নারী আহত হয়েছেন।

গতকাল শনিবার রাতে এ ঘটনা ঘটে। গুলিবিদ্ধ অবস্থায় রাত সাড়ে ১১টার দিকে তাকে ঢাকা মেডিকেল কলেজ (ঢামেক) হাসপাতালে ভর্তি করা হয়।

আহত জেসমিন আক্তার ব্রাহ্মণবাড়িয়ার নবীনগর উপজেলার উত্তর দাল্লা গ্রামের আব্দুল মান্নানের স্ত্রী। তিনি পরিবারের সঙ্গে দারুসসালাম মাতবরবাড়ীর সামনে আমিনুল ডাক্তারের বাড়িতে ভাড়া থাকেন।

হাসপাতালে চিকিৎসাধীন নারীর ছেলে ইয়াছিন জানান, তার মা রাতে বাসায় বসে টিভি দেখছিলেন। এ সময় হঠাৎ বাইর থেকে জানালা দিয়ে কে বা কারা গুলি চালায়। এতে একটি গুলি তার ডান হাতে লাগে। উদ্ধার করে প্রথমে স্থানীয় একটি হাসপাতালে নেওয়া হয়। পরে উন্নত চিকিৎসার জন্য তাকে ঢামেকে পাঠানো হয়।

ঘটনার সত্যতা নিশ্চিত করেছেন দারুসসালাম থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) দুলাল হোসেন। তিনি জানান, খবর পেয়ে পুলিশ দ্রুত ঘটনাস্থল পরিদর্শন করেছে। আহত নারী ঢাকা মেডিকেলে চিকিৎসাধীন রয়েছেন। সেখানে পুলিশের একটি দল পাঠানো হয়েছে।

ওসি আরো জানান, কী কারণে এবং কারা এই গুলি চালিয়েছে, তা এখনো স্পষ্ট নয়। ঘটনাটি গুরুত্বের সঙ্গে তদন্ত করছে পুলিশ।

এএম

কুয়েতে বসবাসরত ৫২ হাজার ইরানি আতঙ্কে, নতুন অনিশ্চয়তার মুখোমুখি

বোনকে জমি লিখে দেওয়ায় ক্ষুব্ধ ছেলে-পুত্রবধূ, মাকে হত্যা

পাকিস্তানে ভারতীয় মদদপুষ্ট ২১ সন্ত্রাসী নিহত

বারান্দায়ই হোক প্রথম বাগান

রাষ্ট্রপতি হওয়ার পর প্রথমবার ঠাকুরগাঁওয়ে মির্জা ফখরুল

লা ডেলিশিয়ার নতুন আউটলেট

গাজায় ধ্বংসস্তূপ থেকে ১০০ লাশ উদ্ধার, গণদাফনের প্রস্তুতি

ডিএমপির অভিযানে ২৪ ঘণ্টায় গ্রেপ্তার ৫১৭

উম্মুল কুরা বিশ্ববিদ্যালয়ে হজ-ওমরাহ সেবার মানোন্নয়নে সম্মেলন

পারসোনাল ব্র্যান্ডিংয়ের গুরুত্ব