হোম > রাজধানী > ঢাকা উত্তর

‘ভাত দে, কাপড় দে, নইলে অটো চলতে দে’ স্লোগানে অটোচালকদের সড়ক অবরোধ

আমার দেশ অনলাইন

ছবি: আমার দেশ

জাতীয় প্রেসক্লাবের সামনের রাস্তা অবরোধ করেছে বিক্ষোভ করছেন অটোরিকশা চালকরা। অবরোধে অংশ নেয়া চালকরা ‘ভাত দে, কাপড় দে, নইলে অটো চলতে দে’সহ বিভিন্ন স্লোগান দেন।

সোমবার বেলা ১১টার পর শত শত অটোচালক তাদের কয়েকটি দাবি নিয়ে সড়ক অবরোধ করেন। দেড় ঘণ্টা রাস্তা অবরোধের সড়ক ছাড়েন তারা।

এদিকে কর্মসূচির অংশ হিসেবে রাজধানীর বিভিন্ন এলাকায় সকাল থেকে অটোশূন্য অবস্থায় রয়েছে। চালকরা জানান, অটো চার্জ দেওয়ার স্থানে বিদ্যুৎবিচ্ছিন্ন করার প্রতিবাদসহ কয়েকটি দাবিতে তারা সড়ক অবরোধ করেছেন। দাবি না মানলে রাস্তা ছাড়বেন না।

ঘটনাস্থলে বিশৃঙ্খলা ঠেকাতে পুলিশ সতর্ক অবস্থানে আছে বলে জানিয়েছেন রমনা বিভাগের পুলিশের উপ-কমিশনার জাহিদুল ইসলাম।

অটোচালক সাইফুল ইসলাম বলেন, রাস্তা আছে যেখানে, অটো চলবে সেখানে। অটোচালকদের হয়রানি বন্ধ করতে হবে। দেশে লাখ লাখ অটোচালক আছে। যারা অটো চালিয়ে জীবন জীবিকা চালায়।

বিমানবন্দরে সাড়ে ৭ কেজি স্বর্ণের পেস্টসহ আটক ৩

কাফরুলে ছাত্রলীগের সাবেক ভিপি গ্রেপ্তার

ডিএমপির অভিযানে গত ২৪ ঘণ্টায় গ্রেপ্তার ৪৭৪

ক্ষতিগ্রস্ত বস্তিবাসীদের পুনর্বাসনের আহ্বান সেলিম উদ্দিনের

ডিএমপির অভিযানে গত ২৪ ঘণ্টায় গ্রেপ্তার ৫৩৭

রাজধানীর কাঁঠালবাগানে গ্যাসের লিকেজ থেকে আগুন, দগ্ধ ৫

রাজধানীসহ সারা দেশে যান চলাচল স্বাভাবিক

মিরপুরে শ্রমিক-পুলিশ সংঘর্ষ, ট্রাফিক পুলিশ বক্স ভাঙচুর

মিরপুরে ডিএনসিসি প্রশাসক মিল্টনের কার্যালয়ে হামলা-ভাঙচুর

রাজধানীর উত্তরার বাসের ধাক্কায় যুবক নিহত