হোম > রাজধানী > ঢাকা উত্তর

খিলগাঁওয়ে প্রাইভেটকারের চাপায় অটোরিকশাচালক নিহত

স্টাফ রিপোর্টার

রাজধানীর খিলগাঁওয়ের মেরাদিয়ায় প্রাইভেটকার চাপায় মো. শাহিন (৪৮) নামে এক অটোরিকশাচালক নিহত হয়েছেন। সোমবার রাতে এ ঘটনা ঘটে। খিলগাঁও থানার উপ-পরিদর্শক (এসআই) অনয় চন্দ্র পাল এ তথ্য জানান।

হবিগঞ্জের লাখাই উপজেলার সাতাক গ্রামের মো. আলাউদ্দিনের ছেলে শাহিন। তিনি মেরাদিয়া পোড়াবাড়ি এলাকায় থাকতেন।

এসআই অনয় চন্দ্র পাল বলেন, মেরাদিয়ায় রাস্তার পাশে দাঁড়িয়ে থাকা অবস্থায় প্রাইভেটকারটি মো. শাহিনকে চাপা দেয়। গুরুতর অবস্থায় উদ্ধার করে ঢাকা মেডিক্যাল কলেজ (ঢামেক) হাসপাতালে নিলে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন। মরদেহ ময়নাতদন্তের জন্য ঢামেক মর্গে রাখা হয়েছে।

তিনি আরও জানান, এ ঘটনায় প্রাইভেটকার (রাইড শেয়ারিং) চালক নওয়াব আলীকে (৭৪) আটক এবং গাড়িটি জব্দ করা হয়েছে। আটক চালকের বাড়ি শরিয়তপুর।

শাপলা চত্বরে ১১ দলের লংমার্চের উদ্বোধনী সমাবেশ শুরু

অর্থ নয়ছয়ের সুযোগ কম আগ্রহ নেই কর্মকর্তাদের

বিকল্প জ্বালানিতেই মুক্তি দেখছে সরকার ও বেসরকারি খাত

টিভির পর্দায় নারী এশিয়া কাপের ভারত-পাকিস্তান ম্যাচের সঙ্গে থাকছে ইউএস ওপেনের রোমাঞ্চ

নোয়াখালীতে মাদকবিরোধী অভিযান, গ্রেপ্তার ১৩

সড়ক দুর্ঘটনায় আহত প্রতিমন্ত্রী আবুল বারীকে দেখতে হাসপাতালে রিজভী

স্ত্রীকে হত্যার পর স্বামীর আত্মহত্যা

বিয়ে করলেন চাকসু ভিপি ইব্রাহিম

ফ্যামিলি কার্ড দেওয়ার নামে টাকা আদায়, যুবক গ্রেপ্তার

ফুলবাড়ীতে ট্রেনে কাটা পড়ে বৃদ্ধ নিহত