ঢাকার কেরানীগঞ্জে কেন্দ্রীয় কারাগারে মোহাম্মদ তোফাজ্জল হোসাইন পলাশ (৩৮) নামে এক হাজতী অসুস্থ হলে দ্রুত ঢাকা মেডিকেলে নিয়ে আসলে চিকিৎসক মৃত ঘোষণা করে।
বুধবার রাত সাড়ে ১০টার দিকে এ ঘটনা ঘটে। পরে অচেতন অবস্থায় তাকে উদ্ধার করে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে জরুরি বিভাগে নিয়ে আসলে রাত সাড়ে ১১টার দিকে কর্তব্যরত চিকিৎসক মৃত ঘোষণা করেন।
কারারক্ষী আমিনুল ইসলাম জানান,তোফাজ্জল হোসাইন পলাশ কেন্দ্রীয় কারাগারে অসুস্থ হয়ে পড়লে কারা কর্তৃপক্ষের নির্দেশে তাকে উদ্ধার করে দ্রুত ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে জরুরি বিভাগে নিয়ে আসলে চিকিৎসক মৃত ঘোষণা করেন।
তিনি আরো জানান, নিহত তোফাজ্জল কেন্দ্রীয় কারাগারে হাজতি হিসেবে ছিলেন তার হাজাতি নং
৪৫৬৫/এ তার বাসা ঢাকার দারুস সালাম থানার বাগবাড়ি এলাকার আলী হোসেনের ছেলে । তবে সে কি মামলার কারা বন্দি ছিলেন এ বিষয়ে আমরা কিছু বলতে পারবো না।
ঢাকা মেডিকেল কলেজ হাসপাতাল পুলিশ ক্যাম্প ইনচার্জ (পরিদর্শক) মো. ফারুক মৃত্যুর বিষয়টি নিশ্চিত করে জানান, মরদেহ ময়নাতদন্তে জন্য ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে জরুরি বিভাগের মর্গে রাখা হয়েছে। এ বিষয়টি কারা কর্তৃপক্ষকে অবগত করা হয়েছে, তিনি আরো জানান,একজন নির্বাহী ম্যাজিস্ট্রেটের উপস্থিতিতে সুরতহাল প্রতিবেদনর শেষে ময়নাতদন্ত সম্পন্ন হবে। ময়নাতদন্তের শেষে মরদেহ পরিবারে কাছে হস্তান্তর করা হবে।