হোম > রাজধানী > ঢাকা দক্ষিণ

চাঁনখারপুলের মেস থেকে জবি ছাত্রের ঝুলন্ত লাশ উদ্ধার

প্রতিনিধি, জবি

ফাইল ছবি

ঢাকার চাঁনখারপুল এলাকার একটি মেস থেকে জগন্নাথ বিশ্ববিদ্যালয়ের (জবি) এক শিক্ষার্থীর ঝুলন্ত লাশ উদ্ধার করেছেন তার সহপাঠীরা। অনিক চন্দ্র পাল নামের ওই তরুণ বিশ্ববিদ্যালয়ের ২০২৪-২৫ শিক্ষাবর্ষের ড্রয়িং অ্যান্ড পেইন্টিং বিভাগের শিক্ষার্থী ছিলেন। তার গ্রামের বাড়ি সুনামগঞ্জের তাহিরপুরে। বর্তমানে তার পরিবার সিলেটের শিবগঞ্জ এলাকার একটি ভাড়া বাসায় থাকে।

মঙ্গলবার (১৫ সেপ্টেম্বর) রাত সাড়ে ১০টার দিকে চাঁনখারপুল এলাকার পি কে গাঙ্গুলি লেইনের একটি ভবনের চতুর্থ তলার একটি মেস থেকে অনিকের মরদেহ উদ্ধার করা হয় বলে জানান ত্রিমাত্রিক ও নকশা বিভাগের সহকারী অধ্যাপক ও সহকারী প্রক্টর সুবাস পাল।

তিনি বলেন, ঘরের ফ্যান ঝোলানোর রডের সঙ্গে কাপড় পেঁচিয়ে ঝুলন্ত অবস্থায় অনিককে পাওয়া যায়। পরে সহপাঠীরা তাকে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক মৃত ঘোষণা করেন।

সুবাস পাল বলেন, ‘ঘটনা শোনার পরপরই আমি মেডিকেলে যাই। তার পরিবারকে জানানো হলে তারা ঢাকার পথে রওনা দেন। প্রাথমিকভাবে পুলিশ আত্মহত্যা হিসেবেই ধারণা করছে। সব প্রক্রিয়া শেষ হওয়ার পর লাশ সৎকারের জন্য গ্রামের বাড়িতে পাঠানো হবে।’

ড্রয়িং অ্যান্ড পেইন্টিং বিভাগের ২০১৮-১৯ শিক্ষাবর্ষের শিক্ষার্থী পায়েল দাস বলেন, ‘অনিক চুপচাপ স্বভাবের ছিল। প্রায় সময়ই কানে হেডফোন লাগিয়ে দীর্ঘ সময় নিজের মতো রুমের মধ্যে থাকত। মেসমেটরা দুপুরে নক করে ওর সাড়া না পেয়ে সেটি স্বাভাবিক বলেই ধরে নিয়েছিল। আর ওর রুমমেটও বাসায় ছিল না, সে ভারতে গেছে।’

জানা গেছে, রাতে অনিককে ফোনে না পেয়ে তার বান্ধবী মেসমেটদের বিষয়টি জানান। এরপর দীর্ঘক্ষণ দরজায় নক করেও কোনো সাড়া না পেয়ে তাদের সন্দেহ হয়। পরে জানালা ভেঙে ঘরের ভেতরে অনিককে ঝুলন্ত অবস্থায় দেখতে পান তারা।

বংশাল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আশিক ইকবাল বলেন, ‘প্রাথমিকভাবে আমাদের ধারণা, এটা আত্মহত্যার ঘটনা। তার পরিবারের সদস্যরা আসছেন। তারা আসার পর লাশ ময়নাতদন্ত শেষে পরিবারের কাছে হস্তান্তর করা হবে।’

কেরানীগঞ্জে ফাতাহ ইন্টারন্যাশনাল একাডেমির আনুষ্ঠানিক উদ্বোধন

রাজধানীর কদমতলীতে ছুরিকাঘাতে স্যানিটারি মিস্ত্রি নিহত

দুর্যোগ মোকাবিলায় কাগজে-কলমে নয়, বাস্তব প্রস্তুতি নিতে হবে: ডিএসসিসি প্রশাসক

সুযোগ পেলে ঢাকাকে মনের মতো করে সাজাতে চাই

কদমতলীতে ট্রাকচাপায় দুই অটোরিকশাচালক নিহত

এবার পুলিশ-জনতাকে সঙ্গে নিয়ে মাদকের আস্তানায় ইশরাকের অ্যাকশন

গুলিস্তানে ফুটপাতের শতাধিক দোকান উচ্ছেদ

পল্টনে সিপিবির কার্যালয়ে হামলার অভিযোগ

ঢাকায় প্লাস্টিক কারখানায় আগুন, নিয়ন্ত্রণে ফায়ার সার্ভিসের আট ইউনিট

অগ্নিনিরাপত্তা জোরদারে পুরান ঢাকার ব্যবসায়ীদের নিয়ে ডিএসসিসি প্রশাসকের মতবিনিময়