হোম > রাজধানী > ঢাকা দক্ষিণ

নগরবাসীর ভোগান্তি নিরসনে ডিএসসিসি প্রশাসকের সঙ্গে দুই এমপির মতবিনিময়

স্টাফ রিপোর্টার

ঢাকা দক্ষিণ সিটি কর্পোরেশনের (ডিএসসিসি) আওতাধীন ঢাকা-৪ ও ঢাকা-৫ সংসদীয় এলাকার বিদ্যমান বিভিন্ন সমস্যা সমাধান করে নগরবাসীর ভোগান্তি নিরসনের লক্ষে প্রশাসক আব্দুস সালামের সঙ্গে মতবিনিময় করেছেন দুই সংসদ সদস্য।

রোববার সকালে ডিএসসিসি কার্যালয়ে অনুষ্ঠিত মতবিনিময় সভায় ঢাকা-৪ আসনের সংসদ সদস্য সৈয়দ জয়নুল আবেদীন এবং ঢাকা-৫ আসনের সংসদ সদস্য মোহাম্মদ কামাল হোসেন উপস্থিত ছিলেন।

এ সময় দুই এমপি নিজ নিজ সংসদীয় এলাকার গ্যাস সংকট, অনুন্নত স্বাস্থ্যসেবা, মশার উপদ্রব, অপরিকল্পিত ড্রেনেজ ব্যবস্থা, জলাবদ্ধতা, সড়কের দুরবস্থা, বর্জ্য অব্যবস্থাপনা, নিরাপদ পানির অভাব, মাদক, কিশোরগ্যাং, খেলার মাঠের অভাব, জুলাই শহীদ স্মৃতি স্তম্ভে অব্যবস্থাপনাসহ বিভিন্ন সমস্যার চিত্র তুলে ধরে জরুরি ভিত্তি বিদ্যমান সমস্যাগুলো সমাধানের ব্যবস্থা নিতে ডিএসসিসি প্রশাসকের প্রতি আহ্বান জানান।

সভায় জামায়াতে ইসলামী ঢাকা মহানগরী দক্ষিণের সহকারী সেক্রেটারি কামাল হোসেন এমপি বলেন, যাত্রাবাড়ীতে স্থাপিত জুলাই শহীদ স্মৃতি স্তম্ভের নিরাপত্তা ও সৌন্দর্য বর্ধনে অগ্রাধিকার ভিত্তিতে কাজ করা প্রয়োজন।

তিনি বলেন, শহীদ স্মৃতিস্তম্ভের মর্যাদা রক্ষায় চারপাশে ময়লা আবর্জনা ফেলা বন্ধ করতে হবে। শহীদের সম্মানার্থে দ্রুত প্রয়োজনীয় পদক্ষেপ গ্রহণ করতে তিনি ডিএসসিসির প্রশাসককে অনুরোধ জানান। ডিএসসিসির প্রশাসক আব্দুস সালাম সব সমস্যা অগ্রাধিকার ভিত্তিতে সমাধানের আশ্বাস প্রদান করেন।

এ সময় উপস্থিত ছিলেন- যাত্রাবাড়ী পূর্ব থানা আমির শাহাজাহান খান, ডেমরা মধ্য থানা আমির মোহাম্মদ আলী, কদমতলী থানা আমির মহিউদ্দিন, মহানগরীর শুরা সদস্য যথাক্রমে আব্দুর রহিম জীবন, ইঞ্জিনিয়ার জসিম উদ্দিন, মুহাম্মদ মহিউদ্দিন মোহাম্মদ কবিরুল ইসলাম, ইঞ্জিনিয়ার হাবিবুর রহমান, মাওলানা আবদুর রব ফারুকী, অধ্যক্ষ যাকীর হুসাইন, মাওলানা মো. জুনায়েদ হোসেনসহ বিভিন্ন পর্যায়ের দায়িত্বশীল নেতারা।

নয়াবাজারে গুলিতে যুবদল কর্মী আহত

হাজারীবাগের ভাড়া বাসা থেকে ঢাবি শিক্ষার্থীর লাশ উদ্ধার

কারওয়ান বাজারে চাঁদাবাজদের হামলায় ৫ ব্যবসায়ী রক্তাক্ত, আহত

সাবলেট থেকে অভিনব কায়দায় চুরি; বংশালে চোরসহ গ্রেপ্তার ২

মাস্টার প্ল্যান ছাড়া পরিকল্পিত শহর গড়া সম্ভব নয়: ডিএসসিসি প্রশাসক

কামরাঙ্গীচরে ভ্যান উল্টে কিশোরের মৃত্যু

কেরানীগঞ্জে ব্যবসায়ীর ওপর হামলা ও চাঁদা দাবির অভিযোগ

মুক্তিযোদ্ধাদের কোনো দল নেই, তারা এ দেশের: ডিএসসিসি প্রশাসক

ডিএসসিসির নতুন ৫ অঞ্চলে হচ্ছে আধুনিক কবরস্থান

আনসারের অভিযানে ছিনতাইকারী গ্রেপ্তার, যাত্রীদের মোবাইল উদ্ধার