হোম > রাজধানী > ঢাকা দক্ষিণ

সাবলেট থেকে অভিনব কায়দায় চুরি; বংশালে চোরসহ গ্রেপ্তার ২

স্টাফ রিপোর্টার

রাজধানীর বংশাল থানাধীন একটি ফ্ল্যাট বাসায় চুরির ঘটনায় নগদ টাকা ও স্বর্ণালংকার উদ্ধারসহ দুইজনকে গ্রেপ্তার করেছে বংশাল থানা পুলিশ। গ্রেফতারকৃতরা হলো— শেখ জালামিন (৩৪) ও মাধব চন্দ্র ধর (৬০)।

বুধবার রাতে ডিএমপির মিডিয়া অ্যান্ড পাবলিক রিলেশন্স বিভাগের সহকারী পুলিশ কমিশনার আরিফা আখতার প্রীতি স্বাক্ষরিত এক প্রেস বিজ্ঞপ্তিতে এসব তথ্য জানানো হয়।

বংশাল থানা সূত্রে জানা যায়, গত ১ ফেব্রুয়ারি বংশাল মালিটোলা রোডের মক্কা দুলারী টাওয়ারের সপ্তম তলায় শেখ জালামিন (৩৪) ও তার স্ত্রীকে সাবলেট হিসেবে ভাড়া দেওয়া হয়। গত ২৫ মার্চ সকালে ফ্ল্যাটের মালিক পরিবারসহ চাঁদপুরে একটি অনুষ্ঠানে যাওয়ার সময় বাসায় তাদের রেখে যান।

পরবর্তীতে ২৭ মার্চ বিকেল আনুমানিক ৪টা ১০ মিনিটে বাসায় ফিরে এসে তারা দেখতে পান, কক্ষের দরজার তালা ভাঙা। এতে তারা চুরির বিষয়টি নিশ্চিত হন।

চুরি হওয়া মালামালের মধ্যে রয়েছে নগদ ৩০ হাজার টাকা, তিনটি স্বর্ণের চেইন, চারটি রুলি, চারটি আংটি, চারটি নাকফুল, দুটি ছোট চেইন, দুই জোড়া কানের দুলসহ মোট ১১ ভরি ২ আনা ওজনের স্বর্ণালংকার। এছাড়া একটি স্মার্টফোন, ফ্ল্যাটের দলিল, ইসলামী ব্যাংকের চেকবই এবং ব্যবসায়িক গুরুত্বপূর্ণ কাগজপত্রও নিয়ে যায় দুর্বৃত্তরা।

এ ঘটনায় ভুক্তভোগী মো. সাইফুল ইসলাম সোহান বংশাল থানায় একটি চুরির মামলা দায়ের করেন।

বংশাল থানা সূত্রে আরও জানা যায়, সিসিটিভি ফুটেজ বিশ্লেষণ ও প্রযুক্তির সহায়তায় মঙ্গলবার (৩১ মার্চ) সকাল আনুমানিক ৭টা ২০ মিনিটে বংশাল থানার ফুলবাড়িয়া মোড়ে অভিযান চালিয়ে এজাহারভুক্ত আসামি শেখ জালামিনকে গ্রেপ্তার করা হয়। এ সময় তার কাছ থেকে একটি মোবাইল ফোন, চেকবই ও জমির দলিল উদ্ধার করা হয়েছে।

পরবর্তীতে তার দেওয়া তথ্যের ভিত্তিতে তাঁতীবাজার এলাকার শরীফ জুয়েলার্সের ম্যানেজার মাধব চন্দ্র ধরকে ৮ দশমিক ৪ রতি ওজনের একটি স্বর্ণের চেইনসহ গ্রেপ্তারর করা হয়।

এ ঘটনায় জড়িত অন্যদের শনাক্ত ও গ্রেপ্তারে অভিযান অব্যাহত রয়েছে।

যাত্রাবাড়ীতে বিশেষ অভিযানে ১৯ জন গ্রেপ্তার

বিডি ক্লিন ও রেড ক্রিসেন্টের যৌথ কার্যক্রমের উদ্বোধন

রাজধানীতে গুলিবিদ্ধ শীর্ষ সন্ত্রাসী কাইল্যা পলাশের মৃত্যু

ঢাকা মহানগর ফল ব্যবসায়ী সমিতির সভাপতি সিরাজুল, সম্পাদক ফারুক

ঢাকা দক্ষিণ সিটি করপোরেশনে শুদ্ধি অভিযান

শাহবাগে আকস্মিক পরিচ্ছন্নতা অভিযানে ৯ ব্যবসায়ীকে জরিমানা, ডাস্টবিন বিতরণ

রক্তদাতা দিবস উপলক্ষে রাজধানীতে বর্ণাঢ্য সাইকেল র‍্যালি

রাজধানীতে প্রকাশ্যে গুলিবিদ্ধ ‘কাইল্লা পলাশ’

রাজধানীতে পৃথক স্থানে সড়ক দুর্ঘটনায় নিহত ৩

রাজধানীতে সড়ক দুর্ঘটনায় একজন নিহত