হোম > রাজধানী > ঢাকা দক্ষিণ

কিডনি এবং লিভার ট্রান্সপ্লান্ট চিকিৎসার সুযোগ তৈরির আহবান

ঢাকায় চিকিৎসকদের আন্তর্জাতিক বৈজ্ঞানিক সম্মেলন

স্টাফ রিপোর্টার

ঢাকায় রোববার অনুষ্ঠিত আন্তর্জাতিক বৈজ্ঞানিক সম্মেলনে বিশ্ববরেণ্য চিকিৎসকরা ঘাতক রোগ লিভার সিরোসিস, কার্ডিয়াক এবং কিডনি জটিলতা সমস্যায় আরও নানামুখী চিকিৎসা সুবিধা তৈরির আহবান করা হয়েছে।

অনুষ্ঠানে নেপাল মিডিসিটি হাসপাতালের ইউরোলজির স্বনামধন্য বিশেষজ্ঞ রবি কিরণ গৌতম তার বক্তব্যে জানান, সময়ের সাথে সাথে বাংলাদেশসহ সারাবিশ্বে লিভার এবং কিডনী সমস্যা আক্রান্ত রোগী বাড়ছে। এ সকল রোগীদের সুস্থ, সুন্দর জীবন নির্মাণে কাজ করতে হবে। বিশেষ করে কিডনি, লিভার, অর্থোপেডিক,ব্যুন মেরো ট্রান্স প্লান্ট এবং কার্ডিয়াক সেবা সাধ্যের মধ্যে সহজ ও বিশ্বমানের করা উচিৎ। যা নেপাল মেডিসিটি হাসপাতাল সাম্প্রতিক সময়ে করছে। 

অনুষ্ঠানে বাংলাদেশ ইস্ট ওয়েস্ট মেডিকেল কলেজ হাসপাতালের চেয়ারম্যান ডা. মোয়াজ্জেম হোসেন বলেন, এই উদ্যগের মাধ্যমে রোগীরা অনেক উপকৃত হবে। 

নেপাল মেডিসিটি হাসপাতালের সিইও ডা. অমিত তোমার বলেন, নেপালের সাস্থ্যকর আবহাওয়া ও বিশ্বমানের সেবা রোগীদের দ্রুত সুস্থ করে তুলতে সাহায্য করছে। 

অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বাংলাদেশে নেপালের রাষ্ট্রদূত মি: ঘানশাম ভান্ডারি। আরো উপস্থিত ছিলেন সিএমএইচ এর এন্ড্রুক্রাইনোলজি বিভাগের প্রধান ব্রিগেডিয়ার জেনারেল অধ্যাপক ডা. আনোয়ারুল কবির, বিশিষ্ট নেপ্রোলজিস্ট ডা. নাবিউল হাসান, ডা. বিজয় জি রাজবংশী, ডা রাজ রানা, মি: মঞ্জুরুল করিম প্রমুখ।

এমই

প্রথমবারের মতো ডিএসসিসির এডিস লার্ভা জরিপ শুরু

ক্যাবল অপারেটরদের সমস্যা সমাধানে সরকার পাশে থাকবে: আইসিটি মন্ত্রী

শ্রমিকদের সামাজিক নিরাপত্তার আওতায় আনতে হবে : শ্রমিক আন্দোলন

রাজধানীতে ফোম কারখানায় আগুন, ৩ ঘণ্টার চেষ্টায় নিয়ন্ত্রণে

কামরাঙ্গীরচরে ৫ বছরের শিশু জান্নাতের প্রাণ কেড়ে নিল অটোরিকশা

প্রতি মাসের প্রথম শনিবার ডিএসসিসিতে ‘ক্লিনিং ডে’

রাজধানীতে শীর্ষ সন্ত্রাসী তেমন নেই: ডিএমপি কমিশনার

বাসাবোতে অবকাঠামো উন্নয়নের আশ্বাস ডিএসসিসি প্রশাসকের

যাত্রাবাড়ীতে জ্যামে আটকে থাকা প্রাইভেটকার চালককে ছুরিকাঘাত

ঢাকা শহরকে নিজের আঙিনার মতো করে সাজাতে চাই