হোম > রাজধানী > ঢাকা দক্ষিণ

রাজধানীর তুরাগে মোটরসাইকেলের ধাক্কায় পথচারীর মৃত্যু

স্টাফ রিপোর্টার

ছবি: সংগৃহীত

রাজধানীর তুরাগ থানাধীন নলভোগ কবরস্থানের সামনে রাস্তা পারাপারের সময় দ্রুতগতির একটি মোটরসাইকেলের ধাক্কায় মো. হাসান (৪৮) নামের এক ব্যক্তির মৃত্যু হয়েছে।

বুধবার রাত ১১টার দিকে তাকে উদ্ধার করে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালের জরুরি বিভাগে নিয়ে এলে কর্তব্যরত চিকিৎসক মৃত ঘোষণা করেন।

তাকে হাসপাতালে নিয়ে আসা মো. কবির হোসেন জানান, নিহত হাসান আমার রুমমেট। তিনি একটি লেভেল কারখানায় চাকরি করতেন। রাতে বাসায় ফেরার সময় তুরাগের নলভোগ কবরস্থানের সামনে রাস্তা পারাপারের সময় দ্রুতগামী একটি মোটরসাইকেল হাসানকে সজোরে ধাক্কা দিলে তিনি গুরুতর আহত হন। পরে আমরা তাকে উদ্ধার করে ঢাকা মেডিকেলে নিয়ে এলে চিকিৎসক মৃত ঘোষণা করেন।

তিনি আরো জানান, নিহত হাসানের গ্রামের বাড়ি পিরোজপুর সদরে। জেলার আব্দুস সুবহানের ছেলে বর্তমানে তুরাগের নলভোগ এলাকায় থাকতেন। তিনি এক ছেলের জনক ছিলেন।

ঢাকা মেডিকেল কলেজ হাসপাতাল পুলিশ ক্যাম্পের ইনচার্জ (পরিদর্শক) হাবিবুর রহমান চিকিৎসকের বরাত দিয়ে মৃত্যুর বিষয়টি নিশ্চিত করে জানান, ময়নাতদন্তের জন্য লাশ ঢামেক হাসপাতালের জরুরি বিভাগের মর্গে রাখা হয়েছে। বিষয়টি সংশ্লিষ্ট থানাকে জানানো হয়েছে।

কেন্দ্রীয় কারাগারে অসুস্থ হাজতির ঢামেকে মৃত্যু

পৃথিবীকে নেতৃত্ব দেওয়ার মতো সৃজনশীল ও মননশীল প্রজন্ম গড়ে তোলার আহ্বান

বুড়িগঙ্গা রক্ষায় ডিএসসিসিতে চালু হলো ‘বর্জ্যের বিনিময়ে ভাসমান বাজার’

২০ বছরেও পূর্ণাঙ্গ সেবা চালু হয়নি জিনজিরা হাসপাতালে

চাঁনখারপুলের মেস থেকে জবি ছাত্রের ঝুলন্ত লাশ উদ্ধার

জামায়াতের মেয়র প্রার্থী সাদিক কায়েমকে নাসীরুদ্দীন পাটোয়ারীর অভিনন্দন

নতুন সড়ক কেটে জনগণের টাকা অপচয় করতে দেওয়া হবে না: ডিএসসিসি প্রশাসক

খান বাহাদুর আহ্ছানউল্লার দর্শন বর্তমান সময়েও অত্যন্ত প্রাসঙ্গিক

মানবিক বাংলাদেশে সাংবাদিকদের কোনো হয়রানির ঝুঁকি থাকবে না: জুবায়ের

বন্ধুকে খুনের পর মাটিতে পুঁতে সিমেন্ট ঢালাই