হোম > রাজধানী > ঢাকা দক্ষিণ

সুবিধাবঞ্চিত শিশুদের পাশে বিত্তশালীদের এগিয়ে আসার আহ্বান

স্টাফ রিপোর্টার

সমাজকল্যাণ এবং মহিলা ও শিশু বিষয়ক মন্ত্রণালয়ের মন্ত্রী অধ্যাপক ডা. এজেডএম জাহিদ হোসেন পবিত্র ঈদুল ফিতরের দিনে রাজধানীর সরকারি শিশু পরিবারগুলো পরিদর্শন করেছেন।

এ সময় সমাজের উচ্চবিত্তদের এসব সুবিধা বঞ্চিত শিশুদের পাশে দাঁড়ানোর আহ্বান জানান এবং মন্ত্রী বলেন, সরকারি ও বেসরকারি উদ্যোগে একসঙ্গে কাজ করলে শিশুদের জন্য বড় ধরনের ইতিবাচক পরিবর্তন আনা সম্ভব।

মন্ত্রী আজ ঢাকায় পবিত্র ঈদুল ফিতরের দিনে আজিমপুরে সমাজকল্যাণ মন্ত্রণালয়ধীন ছোটমণি নিবাস পরিদর্শনকালে এ সব কথা বলেন। এ সময় সমাজকল্যাণ মন্ত্রণালয়ের মহাপরিচালক এবং সংশ্লিষ্ট কর্মকর্তাগণ উপস্থিত ছিলেন।

আমাদের সমাজে পিতৃ-মাতৃহীন পরিত্যক্ত শিশু, দাবিদারহীন উদ্ধারকৃত বিপন্ন শিশু, দাবিদার হীন হাসপাতাল থেকে আসা, শিশুদের গ্রহণ ও রক্ষণাবেক্ষণ এবং মাতৃ স্নেহে লালন পালন করা শিশুদের বেড়ে ওঠার জন্য আমাদের যেমন করনীয় আছে তেমনি এ সমাজে অনেক বিত্তবান মানুষ আছে তাদেরও করণীয় আছে বলে জানান তিনি।

সমাজকল্যাণ মন্ত্রী বলেন, ছোট বাচ্চাদের দায়িত্ব নেওয়া, লালন পালন করা খুবই কঠিন। তাদের সেবাযত্নের প্রতি নজর দেওয়ার তাগিদ দেন। নিজের বাড়িতে যে বাচ্চাটি মানুষ হয় এখানেও একই ভাবে তাদের সেবা যত্ন দিয়ে গড়ে তুলতে হবে।

পরিদর্শনকালে তিনি বাচ্চাদের খোঁজখবর নেন, তাদের কোলে নেন এবং আদর করেন। এ সময় তিনি শিশুদের সঙ্গে কিছুটা সময় কাটিয়ে ঈদের আনন্দ ভাগাভাগি করেন। তাদের খাওয়া-দাওয়া, চিকিৎসা সেবা এবং সার্বিক অবস্থার সঙ্গে পরিচ্ছন্নতা ও খাবারের মান পরীক্ষা করেন।

তিনি আরো বলেন, বাচ্চাদের নিউট্রেশন এবং রোগে আক্রান্ত থেকে রক্ষা পেতে বাচ্চাদের খাবার ,ওষুধ ঠিকমত খাওয়াতে হবে, সকল বিছানা কাপড় গরম পানিতে সিদ্ধ করে ধৌত করতে হবে তাহলে বাচ্চাদের রোগ বালাই আক্রান্ত করতে পারবে না।

এছাড়া তিনি প্রতিষ্ঠানগুলোর কার্যক্রম, পরিবেশ ও পরিচ্ছন্নতা পর্যবেক্ষণ করে সংশ্লিষ্টদের প্রয়োজনীয় দিক নির্দেশনা প্রদান করেন।

কেরানীগঞ্জে ফাতাহ ইন্টারন্যাশনাল একাডেমির আনুষ্ঠানিক উদ্বোধন

রাজধানীর কদমতলীতে ছুরিকাঘাতে স্যানিটারি মিস্ত্রি নিহত

দুর্যোগ মোকাবিলায় কাগজে-কলমে নয়, বাস্তব প্রস্তুতি নিতে হবে: ডিএসসিসি প্রশাসক

সুযোগ পেলে ঢাকাকে মনের মতো করে সাজাতে চাই

কদমতলীতে ট্রাকচাপায় দুই অটোরিকশাচালক নিহত

এবার পুলিশ-জনতাকে সঙ্গে নিয়ে মাদকের আস্তানায় ইশরাকের অ্যাকশন

গুলিস্তানে ফুটপাতের শতাধিক দোকান উচ্ছেদ

পল্টনে সিপিবির কার্যালয়ে হামলার অভিযোগ

ঢাকায় প্লাস্টিক কারখানায় আগুন, নিয়ন্ত্রণে ফায়ার সার্ভিসের আট ইউনিট

অগ্নিনিরাপত্তা জোরদারে পুরান ঢাকার ব্যবসায়ীদের নিয়ে ডিএসসিসি প্রশাসকের মতবিনিময়