হোম > রাজধানী > ঢাকা দক্ষিণ

৬৫ নম্বর ওয়ার্ডের জলাবদ্ধতা নিরসনে সমন্বয় সভা

স্টাফ রিপোর্টার

ঢাকা দক্ষিণ সিটি করপোরেশনের ৬৫ নম্বর ওয়ার্ডের শামসুল হক খান স্কুল অ্যান্ড কলেজ ও আশপাশের এলাকায় বর্ষাকালে বৃষ্টির পানি জমে জলাবদ্ধতার সৃষ্টি হয়। সামান্য বৃষ্টিতেই হাঁটুসমান পানি জমে দীর্ঘদিন তা স্থায়ী হয়। এ সমস্যা নিরসনে পানি নিষ্কাশন ব্যবস্থার উন্নয়ন ও কার্যকর সমাধানের লক্ষ্যে সমন্বয় সভা অনুষ্ঠিত হয়েছে।

বৃহস্পতিবার রাতে শামসুল হক খান স্কুলে অনুষ্ঠিত সভায় উপস্থিত ছিলেন ঢাকা দক্ষিণ সিটি করপোরেশনের প্রধান প্রকৌশলী নূর আজিজুর রহমান, শামসুল হক খান স্কুল অ্যান্ড কলেজের চেয়ারম্যান ফেরদৌস হোসেন রনি, মাহবুবুর রহমান মোল্লা কলেজের অধ্যক্ষ, সংশ্লিষ্ট অঞ্চলের নির্বাহী প্রকৌশলী, সড়ক ও জনপথ অধিদপ্তরের সংশ্লিষ্ট প্রকৌশলী, স্থানীয় নির্বাচিত প্রতিনিধি ও সংশ্লিষ্ট সদস্যরা।

সভায় ৬৫ নম্বর ওয়ার্ডের জলাবদ্ধতার কারণ, বিদ্যমান নালা-নর্দমা ব্যবস্থা, পানি প্রবাহের পথ এবং দ্রুত পানি নিষ্কাশনের সম্ভাব্য উপায় নিয়ে বিস্তারিত আলোচনা করা হয়।

আলোচনার ভিত্তিতে শামসুল হক খান স্কুল অ্যান্ড কলেজসহ আশপাশের এলাকার জলাবদ্ধতা নিরসনে প্রয়োজনীয় কারিগরি ব্যবস্থা গ্রহণ এবং পানি নিষ্কাশন ব্যবস্থার উন্নয়নে সমন্বিতভাবে কাজ করার বিষয়ে গুরুত্বারোপ করা হয়।

এর আগে জলাবদ্ধতার তীব্রতার প্রতিবাদে এ এলাকার শিশু মাতৃ স্বাস্থ্য ইনস্টিটিউটসংলগ্ন বাসিন্দারা ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ করেছিলেন।

ডেঙ্গু প্রতিরোধে সমাজের সর্বস্তরের মানুষের অংশগ্রহণ জরুরি: ডিএসসিসি প্রশাসক

রাজধানীর তুরাগে মোটরসাইকেলের ধাক্কায় পথচারীর মৃত্যু

কেন্দ্রীয় কারাগারে অসুস্থ হাজতির ঢামেকে মৃত্যু

পৃথিবীকে নেতৃত্ব দেওয়ার মতো সৃজনশীল ও মননশীল প্রজন্ম গড়ে তোলার আহ্বান

বুড়িগঙ্গা রক্ষায় ডিএসসিসিতে চালু হলো ‘বর্জ্যের বিনিময়ে ভাসমান বাজার’

২০ বছরেও পূর্ণাঙ্গ সেবা চালু হয়নি জিনজিরা হাসপাতালে

চাঁনখারপুলের মেস থেকে জবি ছাত্রের ঝুলন্ত লাশ উদ্ধার

জামায়াতের মেয়র প্রার্থী সাদিক কায়েমকে নাসীরুদ্দীন পাটোয়ারীর অভিনন্দন

নতুন সড়ক কেটে জনগণের টাকা অপচয় করতে দেওয়া হবে না: ডিএসসিসি প্রশাসক

খান বাহাদুর আহ্ছানউল্লার দর্শন বর্তমান সময়েও অত্যন্ত প্রাসঙ্গিক