হোম > রাজধানী > ঢাকা দক্ষিণ

রাজধানীতে সড়ক দুর্ঘটনায় একজন নিহত

স্টাফ রিপোর্টার

প্রতীকী ছবি

রাজধানীর চানখাঁরপুল এলাকায় বাসে উঠতে গিয়ে দুই বাসের মধ্যে চাপা পড়ে একজন নিহত হয়েছে। তার নাম জয় দেব পান্ডে (৩৮)। তিনি একটি বেসরকারি প্রতিষ্ঠানের ডিস্ট্রিবিউটর ছিলেন। পুলিশ নিহতের লাশ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালের মর্গে পাঠিয়েছে।

পুলিশ জানায, বুধবার বেলা সাড়ে ৩ টার দিকে চানখাঁরপুল এলাকায় মৌমিতা পরিবহনের একটি বাসে ওঠার চেষ্টা করছিলেন জয়দেব। এ সময় বাসটি চলতে শুরু করলে পাশ দিয়ে যাওয়া একই পরিবহনের আরেকটি বাস পাল্লা দিতে গিয়ে দ্রুতগতিতে এগিয়ে যায়। একপর্যায়ে দুই বাসের মাঝখানে চাপা পড়ে গুরুতর আহত হন তিনি। পরে এক পথচারী তাকে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে নিয়ে গেলে জরুরি বিভাগের চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।

জানা গেছে, তিনি ঢাকার যাত্রাবাড়ী এলাকায় ভাড়া বাসায় থাকতেন। তার দুই মাস বয়সী একটি সন্তান রয়েছে। তার গ্রামের বাড়ি বরিশালের আগৈলঝাড়া উপজেলায়।

এমই

লাইসেন্স ফিরে পেল আদ্-দ্বীন হাসপাতাল

পরিবেশবান্ধব হাইড্রোজেন ট্রেন

রাষ্ট্রপতি নির্বাচন: ভারপ্রাপ্ত স্পিকারের সঙ্গে সিইসির বৈঠক মঙ্গলবার

এনসিপির সঙ্গে ফরাসি ও জার্মান রাষ্ট্রদূতের বৈঠক

তালতলীতে পূবালী ব্যাংকের ক্যাশলেস ক্যাম্পেইন উদ্বোধন

ভুয়া প্রাণিচিকিৎসককে ১৫ দিনের কারাদণ্ড

ঢাকা-নারিতা ফ্লাইট আবার চালু

মিরপুরে যুবদল কর্মী হত্যা: ২৫ লাখ টাকায় চার শুটার ভাড়া করেন হাফিজ

টঙ্গীতে নাশকতার অভিযোগে ছাত্রলীগ নেতা গ্রেপ্তার

জামিন আদেশ দ্রুত পাঠাতে ৭ দিনের মধ্যে কমিটি গঠনের নির্দেশ হাইকোর্টের