হোম > রাজধানী > ঢাকা দক্ষিণ

পেটে ইয়াবা নিয়ে হোটেলে গ্রেপ্তার মাদক কারবারি

স্টাফ রিপোর্টার

ছবি: সংগৃহীত।

পেটের ভিতরে ইয়াবার প্যাকেট বহন করার সময় কমলাপুরের একটি হোটেলে থেকে গ্রেপ্তার হয়েছেন এক মাদক কারবারি। বুধবার রাতে র‍্যাপিড অ্যাকশন ব্যাটালিয়ন (র‍্যাব-১০) গোপন সংবাদের ভিত্তিতে অভিযান চালিয়ে তাকে আটক করে। পরে ওই মাদক ব্যবসায়ীর পেট থেকে ইয়াবার প্যাকেটগুলো বের করার জন্য তাকে ঢাকা মেডিকেল কলেজ (ঢামেক) হাসপাতালে ভর্তি করা হয়।

গ্রেপ্তারকৃত আসামির নাম হাসান উদ্দিন (২৪)। তিনি কক্সবাজার জেলার রামু থানার হুমখালি গ্রামের মমতাজ উদ্দিনের ছেলে। পেশায় মাদক ব্যবসায়ী হাসান উদ্দিন পাচারের উদ্দেশ্যেই এই কৌশল অবলম্বন করেছিল বলে পুলিশ জানিয়েছে।

র‍্যাব সূত্রে জানা গেছে, বুধবার সন্ধ্যা ৭টার দিকে হাসান উদ্দিন তার পেটের ভিতরে বিশেষ কায়দায় লুকানো ২৬ প্যাকেট ইয়াবা নিয়ে মতিঝিল থানাধীন কমলাপুর রেলওয়ে স্টেশন সংলগ্ন হোটেল বায়ান্নর তৃতীয় তলায় ওঠে। প্যাকেটগুলো খালাসের উদ্দেশ্যেই সে সেখানে অবস্থান নিচ্ছিল। গোপন সংবাদের ভিত্তিতে ডিএডি সোহেলের নেতৃত্বে র‍্যাব-১০-এর একটি দল রাত ৮টা ৪০ মিনিটের দিকে হোটেলটির ওই কক্ষ থেকে তাকে গ্রেপ্তার করে।

প্রত্যেকটি প্যাকেটে ৫০টি করে ইয়াবা ছিল। অর্থাৎ তার পেটের ভিতরে মোট ১ হাজার ৩০০ পিস ইয়াবা ছিল।

অনিয়মের আঁতুড়ঘর কলাতিয়া ডিগ্রি কলেজ

ঢামেকে চিকিৎসাধীন অবস্থায় কারাবন্দির মৃত্যু

সংকট কাটিয়ে ওঠার চেষ্টা করছে আদ্-দ্বীন হাসপাতাল

বাংলাদেশ ব্যাংকের অতিরিক্ত পরিচালকের অর্ধগলিত লাশ উদ্ধার

ইসলামী ব্যাংকের সামনে বিক্ষোভ চলছেই

কোরবানির বর্জ্য অপসারণে জোরদার কার্যক্রম চলছে: ডিএসসিসি প্রশাসক

কোরবানি দিতে গিয়ে রাজধানীতে আহত ৮০

জুলাই শহীদ পরিবারের মাঝে জামায়াত এমপির কোরবানির পশু বিতরণ

যাত্রাবাড়ীতে ধর্ষণ মামলায় আরো একজন গ্রেপ্তার

অবৈধ চাকরিচ্যুতির প্রতিবাদে জনকণ্ঠ ভবনের সামনে অবস্থান কর্মসূচি