হোম > রাজধানী > ঢাকা দক্ষিণ

রাজধানীতে শীর্ষ সন্ত্রাসী তেমন নেই: ডিএমপি কমিশনার

স্টাফ রিপোর্টার

‎রাজধানীতে সন্ত্রাসীদের তালিকা হালনাগাদ সব সময় হচ্ছে। শীর্ষ সন্ত্রাসী তেমন নেই বলে জানিয়েছেন ঢাকা মহানগর পুলিশের (ডিএমপি) ভারপ্রাপ্ত পুলিশ কমিশনার মো. সরওয়ার।

তিনি বলেন, শীর্ষ সন্ত্রাসী তেমন নেই। যারা আছে, তারা শীর্ষ সন্ত্রাসীর সহযোগী বা তাদের নাম ভাঙিয়ে কিছু অসাধু চক্র সন্ত্রাসী কার্যক্রম চালিয়ে পরিস্থিতি অস্থিতিশীল করার চেষ্টা করছে।

তবে এসব কর্মকাণ্ড দমনে পুলিশ তৎপর রয়েছে। এটা নিয়ে চিন্তিত হওয়ার কিছু নেই।

‎শনিবার সকালে রাজধানীর কারওয়ান বাজারে পুলিশ ক্যাম্পের উদ্বোধন অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।

‎তিনি বলেন, চাঁদাবাজ রুখে দেওয়া হবে, গোপনে কাজ করবে বাহিনী। সন্ত্রাসীদের তালিকা হালনাগাদ হচ্ছে, মাথাচাড়া দিলে দমন করা হবে উল্লেখ করে তিনি বলেন, আইনশৃঙ্খলা নিয়ন্ত্রণ বাহিনী বিরামহীনভাবে কাজ করছে।

এলআর

ঢাকা মহানগর ফল ব্যবসায়ী সমিতির সভাপতি সিরাজুল, সম্পাদক ফারুক

ঢাকা দক্ষিণ সিটি করপোরেশনে শুদ্ধি অভিযান

শাহবাগে আকস্মিক পরিচ্ছন্নতা অভিযানে ৯ ব্যবসায়ীকে জরিমানা, ডাস্টবিন বিতরণ

রক্তদাতা দিবস উপলক্ষে রাজধানীতে বর্ণাঢ্য সাইকেল র‍্যালি

রাজধানীতে প্রকাশ্যে গুলিবিদ্ধ ‘কাইল্লা পলাশ’

রাজধানীতে পৃথক স্থানে সড়ক দুর্ঘটনায় নিহত ৩

রাজধানীতে সড়ক দুর্ঘটনায় একজন নিহত

ট্রাভেলস ব্যবসার আড়ালে ইয়াবা পাচার, ডিএনসির জালে ‘গডফাদার’ বাবু

এমপিও ও বেতন ছাড়ের দাবিতে অনশনে অসুস্থ ইবতেদায়ি শিক্ষকরা

নাগরিক সেবার অবহেলায় চাকরিচ্যুতিসহ কঠোর ব্যবস্থা: ডিএসসিসি প্রশাসক