হোম > রাজধানী > ঢাকা দক্ষিণ

কাদিয়ানী বিরোধী আন্দোলন জোরদারের লক্ষ্যে যাত্রাবাড়ীতে সভা

আমার দেশ অনলাইন

কাদিয়ানী সম্প্রদায়কে রাষ্ট্রীয়ভাবে অমুসলিম ঘোষণা এবং তাদের যাবতীয় বই-পুস্তক নিষিদ্ধের দাবিতে আগামী ১৫ আগস্ট (শনিবার) রাজধানীর রমনাস্থ ইঞ্জিনিয়ার্স ইনস্টিটিউশন বাংলাদেশে জাতীয় উলামা মাশায়েখ সম্মেলন ডাকা হয়েছে। সম্মেলন সফল করার লক্ষ্যে শনিবার বাদ মাগরিব ঢাকা মহানগর যাত্রাবাড়ী জোনের উদ্যোগে এক মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়েছে।

আন্তর্জাতিক মজলিসে তাহাফফুজে খতমে নবুওয়ত বাংলাদেশের উদ্যোগে জামিয়া ইসলামিয়া দারুল উলুম যাত্রাবাড়ী মাদ্রাসা মিলনায়তনে এ বৈঠক অনুষ্ঠিত হয়। সংগঠনে সহকারী মহাসচিব মুফতী আব্দুল্লাহ ইয়াহইয়ার সভাপতিত্বে সভায় প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন সংগঠনের মহাসচিব মাওলানা মুহিউদ্দীন রাব্বানী।

প্রধান অতিথির বক্তব্যে মাওলানা মুহিউদ্দীন রাব্বানী বলেন, বিগত ফ্যাসিস্ট সরকারের আমলে পঞ্চগড় জেলার এক এমপি কাদিয়ানীদের পক্ষ নিয়ে পঞ্চগড় থেকে খতমে নবুওয়ত কনসেপ্ট চিরতরে উঠিয়ে দেওয়ার হুমকি দিয়েছিলেন। আজ তারা পলাতক। আমরা স্পষ্ট জানিয়ে দিতে চাই, আগামী ১৫ আগস্টের সম্মেলন বাস্তবায়নের মাধ্যমে বাংলাদেশের প্রতিটি পাড়া-মহল্লাকে খতমে নবুওয়ত আন্দোলনের দুর্গে পরিণত করা হবে, ইনশাআল্লাহ।

তিনি আরও জানান, আহূত সম্মেলনে সংগঠনের সভাপতি আল্লামা শায়েখ সাজিদুর রহমানের সভাপতিত্বে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থাকবেন হেফাজতে ইসলাম বাংলাদেশের আমির। এছাড়া বিশেষ অতিথি হিসেবে উপস্থিত থাকবেন গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের ধর্ম বিষয়ক মন্ত্রী মোফাজ্জল হোসাইন কাইকোবাদ। ইতোমধ্যে হলরুম বুকিং ও দেশের শীর্ষস্থানীয় উলামায়ে কেরামকে দাওয়াত প্রদানের যাবতীয় কার্যক্রম সম্পন্ন হয়েছে।

সভাপতির বক্তব্যে মুফতী আব্দুল্লাহ ইয়াহইয়া বলেন, খতমে নবুওয়তের আকিদা সংরক্ষণ আমাদের ঈমানী দায়িত্ব। কাদিয়ানী চক্রান্তের বিরুদ্ধে যাত্রাবাড়ী জোন সর্বদা অগ্রণী ভূমিকা পালন করে এসেছে। আগামী ১৫ আগস্টের সম্মেলন সফল করতে সর্বস্তরের তৌহিদী জনতাকে স্বতঃস্ফূর্তভাবে অংশগ্রহণ করার উদাত্ত আহ্বান জানাচ্ছি।

সভায় অন্যান্যদের মধ্যে আরও বক্তব্য রাখেন মাওলানা আবদুল কাইয়ুম কাসেমী, মাওলানা এনামুল হক মুসা, মাওলানা বাকি বিল্লাহ, মাওলানা আজিজুর রহমান, মাওলানা ওমর ফারুক যুক্তিবাদী, মাওলানা আব্দুল্লাহ ইদরীস মুফতী মাসুম বিন আবু বকর মাওলানা আব্দুল্লাহ আল মাসুদ খান,মুফতী সুলতান আহমাদ ও মুফতী ফারহান নাজিম প্রমুখ।

এমই

পৃথিবীকে নেতৃত্ব দেওয়ার মতো সৃজনশীল ও মননশীল প্রজন্ম গড়ে তোলার আহ্বান

বুড়িগঙ্গা রক্ষায় ডিএসসিসিতে চালু হলো ‘বর্জ্যের বিনিময়ে ভাসমান বাজার’

২০ বছরেও পূর্ণাঙ্গ সেবা চালু হয়নি জিনজিরা হাসপাতালে

চাঁনখারপুলের মেস থেকে জবি ছাত্রের ঝুলন্ত লাশ উদ্ধার

জামায়াতের মেয়র প্রার্থী সাদিক কায়েমকে নাসীরুদ্দীন পাটোয়ারীর অভিনন্দন

নতুন সড়ক কেটে জনগণের টাকা অপচয় করতে দেওয়া হবে না: ডিএসসিসি প্রশাসক

খান বাহাদুর আহ্ছানউল্লার দর্শন বর্তমান সময়েও অত্যন্ত প্রাসঙ্গিক

মানবিক বাংলাদেশে সাংবাদিকদের কোনো হয়রানির ঝুঁকি থাকবে না: জুবায়ের

বন্ধুকে খুনের পর মাটিতে পুঁতে সিমেন্ট ঢালাই

বায়তুল মোকাররমে মাসব্যাপী ইসলামি বইমেলা শুরু শুক্রবার