হোম > রাজধানী > ঢাকা দক্ষিণ

ডিএসসিসির নতুন ৫ অঞ্চলে হচ্ছে আধুনিক কবরস্থান

আমার দেশ অনলাইন

ঢাকা দক্ষিণ সিটি করপোরেশনের (ডিএসসিসি) নবগঠিত অঞ্চলগুলোতে (অঞ্চল ৬ থেকে ১০) একটি নতুন কবরস্থান নির্মাণের উদ্যোগ নিয়েছে সংস্থাটি। এ লক্ষে প্রয়োজনীয় স্থান নির্বাচন, যাচাই-বাছাই ও পরবর্তী কার্যক্রম গ্রহণের জন্য একটি উচ্চপর্যায়ের বিশেষ কমিটি গঠন করা হয়েছে।

বৃহস্পতিবার ডিএসসিসি সূত্র সংবাদমাধ্যমকে এ তথ্য নিশ্চিত করেছে। সম্প্রতি ডিএসসিসির সচিব মোহাম্মদ নাছিম আহমেদ এক দাপ্তরিক আদেশের মাধ্যমে এ কমিটির অনুমোদন দেন।

সচিব মোহাম্মদ নাছিম আহমেদ জানান, গঠিত কমিটিকে নতুন এলাকায় (অঞ্চল ৬ থেকে ১০) একটি নতুন কবরস্থানের জন্য উপযুক্ত জায়গা নির্ধারণ, স্কেচ তৈরি, জমির মালিকানা সংক্রান্ত তথ্য সংগ্রহ এবং ভূমি অধিগ্রহণ বিষয়ে যাবতীয় সুপারিশ প্রদানের নির্দেশনা দেওয়া হয়েছে।

ঢাকা দক্ষিণ সিটি করপোরেশন সূত্রে জানা গেছে, গঠিত এই কমিটির আহ্বায়ক করা হয়েছে ডিএসসিসির প্রধান প্রকৌশলীকে এবং সদস্যসচিব করা হয়েছে অঞ্চল-৫-এর নির্বাহী প্রকৌশলীকে।

কমিটির অন্য সদস্যরা হলেন– ডিএসসিসির প্রধান নগর পরিকল্পনাবিদ, অঞ্চল ৬ থেকে অঞ্চল ১০-এর আঞ্চলিক নির্বাহী কর্মকর্তারা এবং সম্পত্তি বিভাগের কানুনগো।

অনিয়মের আঁতুড়ঘর কলাতিয়া ডিগ্রি কলেজ

ঢামেকে চিকিৎসাধীন অবস্থায় কারাবন্দির মৃত্যু

সংকট কাটিয়ে ওঠার চেষ্টা করছে আদ্-দ্বীন হাসপাতাল

বাংলাদেশ ব্যাংকের অতিরিক্ত পরিচালকের অর্ধগলিত লাশ উদ্ধার

ইসলামী ব্যাংকের সামনে বিক্ষোভ চলছেই

কোরবানির বর্জ্য অপসারণে জোরদার কার্যক্রম চলছে: ডিএসসিসি প্রশাসক

কোরবানি দিতে গিয়ে রাজধানীতে আহত ৮০

জুলাই শহীদ পরিবারের মাঝে জামায়াত এমপির কোরবানির পশু বিতরণ

যাত্রাবাড়ীতে ধর্ষণ মামলায় আরো একজন গ্রেপ্তার

অবৈধ চাকরিচ্যুতির প্রতিবাদে জনকণ্ঠ ভবনের সামনে অবস্থান কর্মসূচি