হোম > রাজধানী > ঢাকা দক্ষিণ

হাজারীবাগের ভাড়া বাসা থেকে ঢাবি শিক্ষার্থীর লাশ উদ্ধার

স্টাফ রিপোর্টার

রাজধানীর হাজারীবাগের একটি ভাড়া বাসা থেকে সাইদুল আমিন সীমান্ত (২৫) নামে ঢাকা বিশ্ববিদ্যালয়ের (ঢাবি) এক শিক্ষার্থীর লাশ উদ্ধার করেছে পুলিশ। তিনি রসায়ন বিভাগের চতুর্থ বর্ষের (ফাইনাল ইয়ার) শিক্ষার্থী ছিলেন।

বৃহস্পতিবার (২ এপ্রিল) দিবাগত রাতে হাজারীবাগের মনেশ্বর রোডের একটি পাঁচতলা ভবনের নিচতলায় ভাড়া নেওয়া কক্ষ থেকে তার লাশ উদ্ধার করা হয়।

স্থানীয় সূত্রে জানা গেছে, সীমান্তের রুমমেট তাকে দরজা খোলার জন্য ডাকাডাকি করলে ভেতর থেকে কোনো সাড়াশব্দ পাননি। পরে বাসার মালিক ও আশপাশের ফ্ল্যাটের সহযোগিতায় দরজা ভেঙে তাকে অচেতন অবস্থায় উদ্ধার করা হয়। রাত ১টা ২৫ মিনিটের দিকে তাকে ঢাকা মেডিকেল কলেজ (ঢামেক) হাসপাতালে আনা হলে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।

ঢামেক হাসপাতাল পুলিশ ফাঁড়ির উপপরিদর্শক (এসআই) মো. সেলিম ঘটনার সত্যতা নিশ্চিত করে বলেন, `লাশ হাসপাতালের মর্গ রাখা হয়েছে। বিষয়টি সংশ্লিষ্ট থানাকে জানানো হয়েছে।'

হাসপাতালে আসা মৃতের রুমমেট ও চাচা রুহুল আমিন জানান, সীমান্ত নরসিংদী জেলার মনোহরদী উপজেলার বীরগাঁও গ্রামের সদরুল আমিনের ছেলে। পড়ালেখার সুবাদে তিনি হাজারীবাগের ওই বাসায় থাকতেন।

প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে, তিনি বিষাক্ত কিছু পান করে মারা গেছেন। তবে মৃত্যুর সঠিক কারণ জানতে পুলিশ তদন্ত শুরু করেছে।

মৃতের চাচা রুহুল আমিন বলেন, `খবর পেয়ে হাসপাতালে এসে সীমান্তের লাশ দেখেছি। কীভাবে ও কী কারণে এ ঘটনা ঘটেছে, তা জানতে পারিনি।'

রাজধানীতে পৃথক স্থানে সড়ক দুর্ঘটনায় নিহত ৩

রাজধানীতে সড়ক দুর্ঘটনায় একজন নিহত

ট্রাভেলস ব্যবসার আড়ালে ইয়াবা পাচার, ডিএনসির জালে ‘গডফাদার’ বাবু

এমপিও ও বেতন ছাড়ের দাবিতে অনশনে অসুস্থ ইবতেদায়ি শিক্ষকরা

নাগরিক সেবার অবহেলায় চাকরিচ্যুতিসহ কঠোর ব্যবস্থা: ডিএসসিসি প্রশাসক

ধানমণ্ডি লেক বাণিজ্যিকভাবে ব্যবহার করতে দেয়া হবে না

শহিদ রাষ্ট্রপতি জিয়াউর রহমানের শাহাদাত বার্ষিকী উপলক্ষে খাদ্যসামগ্রী বিতরণ

রাজধানীতে এসএসসি পরীক্ষার্থীকে ছুরিকাঘাত, গুলিবিদ্ধ সিটি কর্পোরেশন কর্মী

অনিয়মের আঁতুড়ঘর কলাতিয়া ডিগ্রি কলেজ

ঢামেকে চিকিৎসাধীন অবস্থায় কারাবন্দির মৃত্যু