হোম > রাজধানী > ঢাকা দক্ষিণ

নারী-পুরুষের সম্মিলিত প্রচেষ্টায় ইনসাফের বাংলাদেশ গড়ে তোলা সম্ভব

সম্মিলিত নারী প্রয়াসের আলোচনায় বক্তারা

স্টাফ রিপোর্টার

আন্তর্জাতিক নারী দিবস পালন শুধু নারীদের ইস্যু নয়। এতে সমাজের নারী-পুরুষের সকলের সম্মিলিত প্রচেষ্টা প্রয়োজন তাতেই একটি ইনসাফের বাংলাদেশ গড়ে ওঠা সম্ভব। নারী-পুরুষের সম্মিলিত প্রচেষ্টায় ইনসাফের বাংলাদেশ গড়ে তোলা সম্ভব।

আন্তর্জাতিক নারী দিবস ২০২৬ উপলক্ষে সম্মিলিত নারী প্রয়াসের উদ্যোগে রোববার রাজধানীর জাতীয় প্রেসক্লাবের ভিআইপি লাউঞ্জে আলোচনা সভা ও সম্মাননা প্রদান অনুষ্ঠানে এসব কথা বলেন সংগঠনের সভানেত্রী ড. শামীমা তাসনীম।

সকাল ১০টায় শুরু হওয়া অনুষ্ঠানটি সঞ্চালনা করেন সংগঠনের সহকারী সেক্রেটারি ইঞ্জিনিয়ার নিয়ামা ইসলাম। শুরুতে পবিত্র কোরআন তেলাওয়াত করেন নাবিলা। পরে সংগঠনের সভানেত্রী ড. শামীমা তাসনীম উদ্বোধনী বক্তব্য প্রদান করেন।

অনুষ্ঠানে ইসলামী সংগীত পরিবেশন করেন জাইমা। এরপর “ইতিহাস বিনির্মাণ: প্রজ্ঞায় ও নেতৃত্বে নারী” শীর্ষক একটি ডকুমেন্টারি প্রদর্শন করা হয়।

আলোচনা পর্বে বক্তব্য রাখেন বাংলাদেশের আধিপত্যবিরোধী আন্দোলনের শহীদ আবরার ফাহাদের মা মোসাম্মৎ রোকেয়া খাতুন এবং গুমের শিকার ব্যারিস্টার আরমানের সম্মানিত মা খন্দকার আয়েশা খাতুন ও স্ত্রী তাহমিনা আক্তার। তারা ন্যায়বিচার, মানবাধিকার এবং সমাজে নারীর নিরাপত্তা ও মর্যাদা নিশ্চিত করার ওপর গুরুত্বারোপ করেন।

অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে বক্তব্য দেন ঢাকা বিশ্ববিদ্যালয়ের লোক প্রশাসন বিভাগের সহকারী অধ্যাপক শেহরিন আমিন ভূঁইয়া মোনামী। তিনি বলেন, নির্বাচন-পরবর্তী নতুন বাংলাদেশে নারীর প্রতি সহিংসতার খবর—বিশেষ করে নাবালিকা কন্যাশিশুর ধর্ষণের মতো নৃশংস ঘটনা—গভীর উদ্বেগ ও শঙ্কার জন্ম দিচ্ছে। এমন ঘটনা আমাদের সমাজের জন্য অত্যন্ত লজ্জাজনক এবং মানবিক মূল্যবোধের পরিপন্থী।

তিনি আরো বলেন, বর্তমান প্রধানমন্ত্রী নিজেও একজন কন্যাসন্তানের বাবা। সেই জায়গা থেকে আমাদের প্রত্যাশা থাকবে, তিনি বিষয়টিকে একজন বাবার অনুভূতি দিয়ে দেখবেন এবং এমন একটি নিরাপদ বাংলাদেশ গড়ে তুলতে কার্যকর পদক্ষেপ নেবেন, যেখানে প্রতিটি মেয়ে তার বাবাকে নিয়ে গর্ব করতে পারে।

বাংলাদেশের প্রতিটি কন্যাশিশু যেন নিরাপদ, সম্মানজনক ও সহিংসতামুক্ত পরিবেশে বেড়ে উঠতে পারে—এটাই সকলের প্রত্যাশা। রাষ্ট্র ও সমাজের দায়িত্ব হবে এমন একটি পরিবেশ নিশ্চিত করা, যেখানে প্রতিটি মেয়ে নিজেকে নিরাপদ ও আশ্বস্ত মনে করে।

পরে অতিথিদের সম্মাননা স্মারক প্রদান করা হয়।

অনুষ্ঠানের সমাপনী বক্তব্য দেন সম্মিলিত নারী প্রয়াসের সেক্রেটারি ড. ফেরদৌস আরা খানম। তিনি নারীর অধিকার প্রতিষ্ঠা এবং সমাজে ইতিবাচক পরিবর্তন আনতে সম্মিলিত উদ্যোগ জোরদারের আহ্বান জানান।

বুড়িগঙ্গা থেকে মাটি চুরির হিড়িক, হুমকিতে নদীপারের বাসিন্দারা

যুবলীগ নেতার বিরুদ্ধে আড়াই কোটি টাকা মানিলন্ডারিং মামলা

ঢামেক নার্সের মৃত্যু, চিরকুটে বেরিয়ে এলো লোমহর্ষক নির্যাতনের কাহিনি

পেটে ইয়াবা নিয়ে হোটেলে গ্রেপ্তার মাদক কারবারি

পুরোনো ঢাকায় এসি সিলিন্ডার বিস্ফোরণ: দগ্ধ তিনজনের একজনের মৃত্যু

ঢাকাকে পরিচ্ছন্ন নগরী করতে নগরবাসীর সার্বিক সহযোগিতা চাইলেন সালাম

রাজধানীতে থানা ঘেরাও করে বিক্ষোভ

হাজারীবাগে ছুরিকাঘাতে অষ্টম শ্রেণির ছাত্রী নিহত

গ্রিন ও ক্লিন সিটির বিষয়ে ছয় প্রশাসককে প্রধানমন্ত্রীর নির্দেশ

ডিএসসিসি প্রশাসক হিসেবে দায়িত্ব গ্রহণ করলেন আবদুস সালাম