হোম > রাজধানী > ঢাকা দক্ষিণ

বাসাবোতে অবকাঠামো উন্নয়নের আশ্বাস ডিএসসিসি প্রশাসকের

ধর্মরাজিক বৌদ্ধ মহাবিহারে বুদ্ধ পূর্ণিমা উদযাপন

স্টাফ রিপোর্টার

রাজধানীর বাসাবো ধর্মরাজিক বৌদ্ধ মহাবিহারে ‘বুদ্ধ পূর্ণিমার তাৎপর্য’ শীর্ষক আলোচনা সভা, বুদ্ধ পূজা, অষ্টপরিষ্কার দান এবং বিশ্বশান্তি কামনায় বিশেষ প্রার্থনা সভা অনুষ্ঠিত হয়েছে।

শুভ বুদ্ধ পূর্ণিমা ও জাতিসংঘ ঘোষিত ‘বেশাখ ডে-২০২৬’ উপলক্ষে শুক্রবার বাংলাদেশ বৌদ্ধ কৃষ্টি প্রচার সংঘের আয়োজনে অনুষ্ঠিত হয় এ অনুষ্ঠান। এতে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ঢাকা দক্ষিণ সিটি করপোরেশনের (ডিএসসিসি) প্রশাসক ও বীর মুক্তিযোদ্ধা মো. আবদুস সালাম।

অনুষ্ঠানের উদ্বোধন করেন বাংলাদেশে নিযুক্ত ভারতীয় হাইকমিশনের ফার্স্ট সেক্রেটারি গোকুল ভি. কে। সভায় সভাপতিত্ব করেন শ্রীসদ্ধম্মসাসনধ্বজ বুদ্ধপ্রিয় মহাশের।

প্রধান অতিথির বক্তব্যে ডিএসসিসি প্রশাসক মো. আবদুস সালাম বলেন, ধর্ম, বর্ণ ও জাতি নির্বিশেষে সবাই বাংলাদেশি এবং একই ভূখণ্ডে সমঅধিকার ও সমান সম্ভাবনা নিয়ে বসবাস করছে। তিনি বৌদ্ধ ধর্মাবলম্বীদের শুভেচ্ছা জানিয়ে বাসাবো বৌদ্ধ বিহার সংলগ্ন এলাকার রাস্তাঘাট, ড্রেনেজ ব্যবস্থা ও সামগ্রিক অবকাঠামো উন্নয়নে দ্রুত কার্যকর পদক্ষেপ গ্রহণের আশ্বাস দেন।

সাম্প্রতিক বৃষ্টিপাতের ফলে সৃষ্ট অস্থায়ী জলাবদ্ধতার প্রসঙ্গে তিনি বলেন, অতীতের পরিকল্পনায় শহরের পানি দ্রুত নদীতে নিষ্কাশনের জন্য পর্যাপ্ত আউটলেট রাখা হয়নি। ফলে এ সমস্যা সমাধানে দীর্ঘমেয়াদী পরিকল্পনা ও বড় বিনিয়োগ প্রয়োজন।

তিনি আরো জানান, বর্তমান সরকার ও ডিএসসিসি জলাবদ্ধতা নিরসনে কাজ করছে এবং এর অংশ হিসেবে নিউমার্কেট ও সোয়ারিঘাট এলাকায় দুটি নতুন আউটলেট নির্মাণের প্রস্তাব অনুমোদন দেওয়া হয়েছে।

স্বল্পমেয়াদী পদক্ষেপ হিসেবে ডিএসসিসি নিয়মিত ড্রেন, বক্স কালভার্ট পরিষ্কার এবং খালের প্রবাহ সচল রাখার কাজ চালিয়ে যাচ্ছে উল্লেখ করে তিনি বলেন, এসব উদ্যোগের সুফল পেতে নাগরিকদের সচেতনতা জরুরি। খাল, নদী ও ড্রেনে পলিথিন বা প্লাস্টিক বর্জ্য না ফেলার জন্য তিনি সকলের প্রতি আহ্বান জানান।

অনুষ্ঠানে সংঘদান, আলোচনা সভা এবং দেশ ও জাতির সুখ-সমৃদ্ধি কামনায় বিশেষ প্রার্থনা অনুষ্ঠিত হয়। এতে বৌদ্ধ সম্প্রদায়ের বিশিষ্ট ব্যক্তিবর্গ ও ধর্মীয় নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন।

ঢাকা মহানগর ফল ব্যবসায়ী সমিতির সভাপতি সিরাজুল, সম্পাদক ফারুক

ঢাকা দক্ষিণ সিটি করপোরেশনে শুদ্ধি অভিযান

শাহবাগে আকস্মিক পরিচ্ছন্নতা অভিযানে ৯ ব্যবসায়ীকে জরিমানা, ডাস্টবিন বিতরণ

রক্তদাতা দিবস উপলক্ষে রাজধানীতে বর্ণাঢ্য সাইকেল র‍্যালি

রাজধানীতে প্রকাশ্যে গুলিবিদ্ধ ‘কাইল্লা পলাশ’

রাজধানীতে পৃথক স্থানে সড়ক দুর্ঘটনায় নিহত ৩

রাজধানীতে সড়ক দুর্ঘটনায় একজন নিহত

ট্রাভেলস ব্যবসার আড়ালে ইয়াবা পাচার, ডিএনসির জালে ‘গডফাদার’ বাবু

এমপিও ও বেতন ছাড়ের দাবিতে অনশনে অসুস্থ ইবতেদায়ি শিক্ষকরা

নাগরিক সেবার অবহেলায় চাকরিচ্যুতিসহ কঠোর ব্যবস্থা: ডিএসসিসি প্রশাসক