হোম > রাজধানী > ঢাকা দক্ষিণ

চলন্ত গাড়িতে ছিনতাই, দুর্ধর্ষ ছিনতাইকারী গ্রেপ্তার

স্টাফ রিপোর্টার

ছবি: সংগৃহীত।

রাজধানীর যাত্রাবাড়ী এলাকায় চলন্ত গাড়িতে দেশীয় অস্ত্রের ভয় দেখিয়ে ছিনতাইয়ের ঘটনায় এক দুর্ধর্ষ ছিনতাইকারীকে গ্রেপ্তার করেছে পুলিশ। গ্রেপ্তার হওয়া ব্যক্তির নাম মোঃ আমিনুল ইসলাম (২৪)।

বুধবার (১৫ এপ্রিল) রাতে ঢাকা মহানগর পুলিশের (ডিএমপি) মিডিয়া অ্যান্ড পাবলিক রিলেশন্স বিভাগের উপ-পুলিশ কমিশনার এন এম নাসিরুদ্দিন স্বাক্ষরিত এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়।

যাত্রাবাড়ী থানা সূত্রে জানা গেছে, গোপন সংবাদের ভিত্তিতে তথ্যপ্রযুক্তির সহায়তায় অভিযান চালিয়ে একই দিন রাত সাড়ে ৭টার দিকে আমিনুল ইসলামকে গ্রেপ্তার করা হয়।

পুলিশ জানিয়েছে, গ্রেপ্তারকৃত আমিনুল ইসলামের বিরুদ্ধে যাত্রাবাড়ী থানায় একাধিক ছিনতাই ও ডাকাতির মামলা রয়েছে।

প্রাথমিক জিজ্ঞাসাবাদে জানা যায়, তিনি দীর্ঘদিন ধরে যাত্রাবাড়ী এলাকায় চলন্ত বাস, মাইক্রোবাসসহ বিভিন্ন যানবাহনে ছিনতাইয়ের সঙ্গে জড়িত ছিলেন।

গ্রেপ্তারকৃতের বিরুদ্ধে আইনগত ব্যবস্থা গ্রহণের প্রক্রিয়া চলছে বলে জানিয়েছে পুলিশ।

কোরবানির বর্জ্য অপসারণে জোরদার কার্যক্রম চলছে: ডিএসসিসি প্রশাসক

কোরবানি দিতে গিয়ে রাজধানীতে আহত ৮০

জুলাই শহীদ পরিবারের মাঝে জামায়াত এমপির কোরবানির পশু বিতরণ

যাত্রাবাড়ীতে ধর্ষণ মামলায় আরো একজন গ্রেপ্তার

অবৈধ চাকরিচ্যুতির প্রতিবাদে জনকণ্ঠ ভবনের সামনে অবস্থান কর্মসূচি

ঢাকা শহরকে আধুনিক ক্লিন ও গ্রিন সিটি গড়তে কাজ করছে ডিএসসিসি

পিস্তল-গানপাউডারসহ আন্তঃজেলা ডাকাত দল গ্রেপ্তার

কিডনি এবং লিভার ট্রান্সপ্লান্ট চিকিৎসার সুযোগ তৈরির আহবান

প্রথমবারের মতো ডিএসসিসির এডিস লার্ভা জরিপ শুরু

ক্যাবল অপারেটরদের সমস্যা সমাধানে সরকার পাশে থাকবে: আইসিটি মন্ত্রী