হোম > রাজধানী > ট্রাফিক

ট্রাফিক আইন লঙ্ঘনে ডিএমপির ২,১১৯ মামলা

স্টাফ রিপোর্টার

ঢাকার বিভিন্ন এলাকায় ট্রাফিক আইন লঙ্ঘনকারীদের বিরুদ্ধে অভিযান পরিচালনা করে ২,১১৯টি মামলা করেছে ঢাকা মহানগর পুলিশের (ডিএমপি) ট্রাফিক বিভাগ।

ডিএমপির ট্রাফিক বিভাগ সূত্রে জানা যায়, ট্রাফিক-রমনা বিভাগে ছয়টি বাস, একটি ট্রাক, তিনটি কাভার্ড ভ্যান, ছয়টি সিএনজি ও ৩৫টি মোটরসাইকেলসহ মোট ১১৫টি মামলা হয়েছে।

ট্রাফিক-লালবাগ বিভাগে ১১টি বাস, ১২টি ট্রাক, দুটি কাভার্ড ভ্যান, ২০টি সিএনজি ও ১৩২টি মোটরসাইকেলসহ মোট ২০৯টি মামলা হয়েছে।

ট্রাফিক-মতিঝিল বিভাগে ৫৫টি বাস, দুটি ট্রাক, ১৫টি কাভার্ড ভ্যান, ৮৫টি সিএনজি ও ১৮৬টি মোটরসাইকেলসহ মোট ৪১৫টি মামলা হয়েছে।

ট্রাফিক-ওয়ারী বিভাগে ২৮টি বাস, ১৪টি ট্রাক, ১৮টি কাভার্ড ভ্যান, ১৪টি সিএনজি ও ৩৬টি মোটরসাইকেলসহ মোট ১৬৬টি মামলা হয়েছে।

অন্যদিকে, ট্রাফিক-তেজগাঁও বিভাগে ১০টি বাস, ১১টি কাভার্ড ভ্যান, ২০টি সিএনজি ও ৬২টি মোটরসাইকেলসহ মোট ১৩৫টি মামলা হয়েছে।

ট্রাফিক-মিরপুর বিভাগে ১৬টি বাস, চারটি ট্রাক, ১০টি কাভার্ড ভ্যান, ৩৩টি সিএনজি ও ১৪১টি মোটরসাইকেলসহ মোট ২৫৮টি মামলা হয়েছে।

ট্রাফিক-উত্তরা বিভাগে ৪৪টি বাস, দুটি ট্রাক, ১৮টি কাভার্ড ভ্যান, ৯৪টি সিএনজি ও ১৭১টি মোটরসাইকেলসহ মোট ৪৮৭টি মামলা হয়েছে।

ট্রাফিক-গুলশান বিভাগে ২৯টি বাস, তিনটি ট্রাক, ১১টি কাভার্ড ভ্যান, ২৯টি সিএনজি ও ১২৮টি মোটরসাইকেলসহ মোট ৩৩৪টি মামলা হয়েছে।

এ ছাড়া অভিযানকালে মোট ৪৯৯টি গাড়ি ডাম্পিং এবং ২১০টি গাড়ি রেকার করা হয়েছে।

রোববার (৩০ আগস্ট) ডিএমপির ট্রাফিক বিভাগ রাজধানীর বিভিন্ন এলাকায় অভিযান পরিচালনা করে এসব মামলা করে।

ঢাকা মহানগর এলাকায় ট্রাফিক শৃঙ্খলা রক্ষায় ডিএমপির ট্রাফিক বিভাগের অভিযান অব্যাহত থাকবে।

এসআর

বাংলাদেশের স্বাস্থ্যব্যবস্থা শক্তিশালী করতে ২৪ লাখ ডলারের চিকিৎসা সরঞ্জাম দিচ্ছে যুক্তরাষ্ট্র

বিমানবাহিনীর সক্ষমতা বাড়াতে পদক্ষেপ নিচ্ছে বাংলাদেশ

দেড় বছর ধরে বন্ধ আশুগঞ্জ সার কারখানা, সচলের দাবিতে মানববন্ধন

রাষ্ট্রীয় কৌঁসুলি নিজেই নিরাপত্তার বাইরে

জর্ডানে ইরানের পাল্টা আঘাত, যুক্তরাষ্ট্রের সঙ্গে সংঘাতে নতুন মাত্রা

বগুড়ায় হত্যা মামলায় দুই আসামির মৃত্যুদণ্ড, তিনজনের যাবজ্জীবন

ইন্দোনেশিয়া-যুক্তরাষ্ট্র ও মিত্রদের বার্ষিক সামরিক মহড়া শুরু

আইনশৃঙ্খলা রক্ষায় সমন্বিত উদ্যোগ জরুরি—প্রাণিসম্পদ প্রতিমন্ত্রী

ঢাবি ব্যবসায় শিক্ষা অনুষদের ভারপ্রাপ্ত ডিন অধ্যাপক আল-আমিন

স্থানীয় সরকার নির্বাচনের চূড়ান্ত ভোটার তালিকা প্রকাশ