হোম > রাজধানী > ট্রাফিক

ট্রাফিক আইন লঙ্ঘনে দুই দিনে ডিএমপির ১৫৬১ মামলা

আমার দেশ অনলাইন

ছবি: সংগৃহীত

গত মঙ্গলবার ও বুধবার রাজধানী ঢাকার বিভিন্ন এলাকায় ট্রাফিক আইন লঙ্ঘনকারীদের বিরুদ্ধে অভিযান পরিচালনা করে ১ হাজার ৫৬১ টি মামলা করেছে ঢাকা মেট্রোপলিটন পুলিশের (ডিএমপি) ট্রাফিক বিভাগ।


আজ বৃহস্পতিবার ডিএমপির মিডিয়া অ্যান্ড পাবলিক রিলেশন্স বিভাগের উপ-পুলিশ কমিশনার মুহাম্মদ তালেবুর রহমান স্বাক্ষরিত এক বিজ্ঞপ্তিতে এতথ্য জানানো হয়েছে।


ডিএমপির ট্রাফিক সূত্রে জানা যায়, ট্রাফিক-রমনা বিভাগে পাঁচটি বাস, একটি ট্রাক, ছয়টি কাভার্ডভ্যান, ১১টি সিএনজি ও ৪৭টি মোটরসাইকেলসহ মোট ১২৮টি মামলা হয়েছে। ট্রাফিক-লালবাগ বিভাগে ১৯টি বাস, একটি ট্রাক, নয়টি সিএনজি ও ১০৬টি মোটরসাইকেলসহ মোট ১৫১টি মামলা হয়েছে। ট্রাফিক-মতিঝিল বিভাগে নয়টি বাস, চারটি ট্রাক, ১৫টি কাভার্ডভ্যান, ৬২টি সিএনজি ও ১৬৯টি মোটরসাইকেলসহ মোট ১৭৭টি মামলা হয়েছে। ট্রাফিক-ওয়ারী বিভাগে ১০টি বাস, নয়টি ট্রাক, ছয়টি কাভার্ডভ্যান, চারটি সিএনজি ও ৮৬টি মোটরসাইকেলসহ মোট ১৩৮টি মামলা হয়েছে।


অন্যদিকে ট্রাফিক-তেজগাঁও বিভাগে সাতটি বাস, দুটি ট্রাক, ১৩টি কাভার্ডভ্যান, ১৯টি সিএনজি ও ৯২ টি মোটরসাইকেলসহ মোট ১৭৩টি মামলা হয়েছে। ট্রাফিক-মিরপুর বিভাগে ছয়টি বাস, ১৫টি ট্রাক, ১৭টি কাভার্ডভ্যান, ২৫টি সিএনজি ও ২৪৩টি মোটরসাইকেলসহ মোট ৩০০ মামলা হয়েছে। ট্রাফিক-উত্তরা বিভাগে নয়টি বাস, সাতটি ট্রাক, নয়টি কাভার্ডভ্যান, ৩৯টি সিএনজি ও ১০৬টি মোটরসাইকেলসহ মোট ২২৮টি মামলা হয়েছে। ট্রাফিক-গুলশান বিভাগে তিনটি বাস, তিনটি ট্রাক, পাঁচটি কাভার্ডভ্যান, ১০টি সিএনজি ও ৫৮টি মোটরসাইকেলসহ মোট ১৫৮টি মামলা হয়েছে। এছাড়া অভিযানকালে মোট ৫২৩টি গাড়ি ডাম্পিং ও ২১৩টি গাড়ি রেকার করা হয়েছে।


ঢাকা মহানগর এলাকায় ট্রাফিক শৃঙ্খলা রক্ষায় ডিএমপির ট্রাফিক বিভাগের অভিযান অব্যাহত থাকবে।